আঞ্চলিক চুক্তিতে ইরানের উপস্থিতি যৌথ উন্নয়নে তেহরানের আন্তরিকতার প্রমাণ: পেজেশকিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i159824-আঞ্চলিক_চুক্তিতে_ইরানের_উপস্থিতি_যৌথ_উন্নয়নে_তেহরানের_আন্তরিকতার_প্রমাণ_পেজেশকিয়ান
পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বার্তায় লিখেছেন, ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নের সর্বোচ্চ সভাগুলোতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সক্রিয় উপস্থিতি ইউনিয়নের সকল পাঁচ সদস্য এবং পর্যবেক্ষক সদস্যদের সাথে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের জন্য আমাদের দৃঢ়সংকল্প ও ইচ্ছার প্রমাণ দেয়।
(last modified 2026-05-30T08:14:56+00:00 )
মে ৩০, ২০২৬ ১৪:০৮ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
    প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বার্তায় লিখেছেন, ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নের সর্বোচ্চ সভাগুলোতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সক্রিয় উপস্থিতি ইউনিয়নের সকল পাঁচ সদস্য এবং পর্যবেক্ষক সদস্যদের সাথে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের জন্য আমাদের দৃঢ়সংকল্প ও ইচ্ছার প্রমাণ দেয়।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শুক্রবার ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নের সর্বোচ্চ পরিষদের সভায় এক বার্তায় লিখেছেন, গত বছর ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নের সদস্য দেশগুলোর সাথে বাণিজ্যিক আদান-প্রদান সম্প্রসারণের উপযুক্ত সুযোগ এনে দেয় এবং বর্তমান বাণিজ্যের পরিমাণের চেয়ে সক্ষমতা বেশি থাকা সত্ত্বেও, এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে নতুন আর্থিক অবকাঠামো তৈরি করা প্রয়োজন, যার মধ্যে জাতীয় মুদ্রা বিনিময়ের ব্যবস্থা এবং অর্থপ্রদান ব্যবস্থায় স্বাধীন নীতি অন্তর্ভুক্ত থাকবে।  

পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, দমনমূলক নিষেধাজ্ঞা ও বিদেশি হুমকির সম্মুখীন হয়েও ইসলামী প্রজাতন্ত্র ইরান শীর্ষ সম্মেলন ও পরিষদে অংশগ্রহণের মাধ্যমে ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নকে শক্তিশালী করতে এবং জাতীয় সার্বভৌমত্ব ও জ্বালানি নিরাপত্তার উপর ভিত্তি করে একটি শক্তিশালী অঞ্চল তৈরিতে সর্বদা তার প্রতিশ্রুতি বজায় রেখেছে। প্রধান আঞ্চলিক জোটগুলোতে ইরানের উপস্থিতি সবার উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য তেহরানের আন্তরিক ইচ্ছার ইঙ্গিত দেয়।

বার্তার অন্য অংশে পেজেশকিয়ান এই ইউনিয়নের সদস্যদের সাথে সহযোগিতাকে আঞ্চলিক ঐক্যের জন্য একটি দীর্ঘমেয়াদী কৌশল বলে মনে করেন এবং সাংস্কৃতিক, ঐতিহাসিক ও ভৌগোলিক সাদৃশ্যের কথা উল্লেখ করে বহুপাক্ষিক সহযোগিতার একটি সফল মডেল তৈরির জন্য বিদ্যমান সুযোগগুলোর সর্বোচ্চ ব্যবহারের প্রয়োজনীয়তার উপর জোর দেন।

ব্রিকস এবং সাংহাই সহযোগিতা সংস্থার মতো জোটের উদ্যোগে ইরানের সক্রিয় সদস্যপদ লাভের কথা উল্লেখ করে পেজেশকিয়ান ইউরেশীয় ইউনিয়নে এই উপস্থিতিটিকে প্রতিবেশী দেশগুলোর সাথে বাণিজ্য, জ্বালানি ও প্রযুক্তির ক্ষেত্রে কৌশলগত সহযোগিতা সম্প্রসারণের জন্য ইরানের সংকল্পের প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারী শক্তিগুলোর ষড়যন্ত্রের বিরুদ্ধে টেকসই প্রবৃদ্ধি ও যৌথ সমৃদ্ধির চাবিকাঠি হলো যৌথ আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ড।#

পার্সটুডে/এমআরএইচ/৩০