ইরানের সঙ্গে যুদ্ধে ধ্বংস হয়েছে ৬৪৭৩টি ইসরায়েলি বাড়ি: জেরুজালেম পোস্ট
https://parstoday.ir/bn/news/iran-i159808-ইরানের_সঙ্গে_যুদ্ধে_ধ্বংস_হয়েছে_৬৪৭৩টি_ইসরায়েলি_বাড়ি_জেরুজালেম_পোস্ট
পার্সটুডে-অবশেষে ইসরায়েলের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করলো ইহুদিবাদী দৈনিক জেরুজালেম পোস্ট।
(last modified 2026-05-29T14:55:29+00:00 )
মে ২৯, ২০২৬ ২০:৪০ Asia/Dhaka
  • ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ক্ষয়ক্ষতি
    ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ক্ষয়ক্ষতি

পার্সটুডে-অবশেষে ইসরায়েলের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করলো ইহুদিবাদী দৈনিক জেরুজালেম পোস্ট।

ইসরায়েলি সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলে ৬৪৭৩টি আবাসিক ইউনিট ধ্বংস হয়েছে। এছাড়া যুদ্ধ চলাকালে ৭৫০০ জনেরও বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যমতে, অভ্যন্তরীণ ফ্রন্টে ৬৮৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২২ জনের অবস্থা গুরুতর, ৪৬ জন মাঝারি মাত্রায় আহত এবং ৬১৫ জন সামান্য আহত।

এছাড়া যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন।#

পার্সটুডে/এনএম/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।