মার্কিন নিষেধাজ্ঞার জবাবে পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষের প্রতিক্রিয়া
-
পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ (পিজিএসএ)
পার্সটুডে- হরমুজ প্রণালীর মধ্য দিয়ে সামুদ্রিক যান চলাচলের অনুমতি প্রদান ও নিয়ন্ত্রণের জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের আইনগত প্রতিনিধিত্বকারী কর্তৃপক্ষ, মার্কিন যুক্তরাষ্ট্রকে লিখিতভাবে জানিয়েছে, আপনারা যদি রণক্ষেত্রে এবং কূটনীতিতে নিয়ন্ত্রণ অর্জন না করে থাকেন, তবে হরমুজ প্রণালীর উপরও নিয়ন্ত্রণ অর্জন করতে পারবেন না।
পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ (পিজিএসএ) হলো হরমুজ প্রণালীর মধ্য দিয়ে সামুদ্রিক যান চলাচলের লাইসেন্স প্রদান ও নিয়ন্ত্রণের জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের একটি আইনগত প্রতিনিধিত্বকারী কর্তৃপক্ষ।
ইরানের সম্প্রচার বিভাগককে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, এই প্রতিষ্ঠানের উপর মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞার জবাবে পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষের ভার্চুয়াল অ্যাকাউন্ট এই পদক্ষেপের নিন্দা জানিয়ে লিখেছে: আমরা এমন একটি দেশের দ্বারা নিষেধাজ্ঞার শিকার হওয়াকে আমাদের জন্য ইতিবাচক লক্ষণ হিসাবে মনে করি, যে দেশের নেতা জলদস্যুতা নিয়ে গর্বিত।
পারস্য উপসাগরীয় জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে: পারস্য উপসাগর এবং ওমান সাগরের জলসীমায় মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তেজনা সৃষ্টিকারী কর্মকাণ্ড সত্ত্বেও, এই কর্তৃপক্ষ যান চলাচল সহজ করার লক্ষ্যে অশান্ত জাহাজগুলোকে পর্যালোচনা করে যাতায়াতের অনুমতি দিচ্ছে এবং কর্তৃপক্ষের কার্যক্রমের প্রথম মাসের পরিসংখ্যান শীঘ্রই প্রকাশ করা হবে।#
পার্সটুডে/এমআরএইচ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।