২ দফায় মার্কিন বাহিনীর ১৮ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালালো ইরান
পার্সটুডে- ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র জনসংযোগ বিভাগ আমেরিকার ১৮ স্থাপনায় হামলার খবর দিয়েছে।
তাদের এক বিবৃতির প্রথমেই কুরআনের আয়াত তুলে ধরে বলা হয়েছে,
"তোমাদের ওপর যে পরিমাণ আক্রমণ করা হয়েছে, তোমরাও ঠিক সেই পরিমাণে তার জবাব দাও।"
এরপর বিবৃতিতে বলা হয়, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ বাহিনীর সাহসী যোদ্ধা ও নৌবাহিনীর বীর সদস্যরা আজ ভোরে আগ্রাসনের জবাব দিতে এবং শিশু হত্যাকারী মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে আইআরজিসির কিছু সেবাকেন্দ্র, উপকূলীয় চৌকি, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা ও বন্দর আব্বাস বিমানবন্দর এলাকায় হামলার প্রতিক্রিয়ায় দুই দফা সামরিক অভিযানে মার্কিন সেনাবাহিনীর ১৮টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
এসব লক্ষ্যবস্তু কুয়েতের আলি আল-সালেম ও আহমাদ আল-জাবের বিমানঘাঁটি এবং বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটির সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে যে, লক্ষ্যবস্তুগুলোতে সফলভাবে আঘাত হেনে ধ্বংস করা হয়েছে।
এরপর কুরআনের একটি আয়াত দিয়ে বিবৃতি শেষ করা হয়েছে- “আর বিজয় তো একমাত্র পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকেই আসে।”#
পার্সটুডে/এসএ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।