ইসরায়েলকে সবুজ সংকেত দিয়ে বাহবা কুড়াতে পারবেন না: যুক্তরাষ্ট্রকে কলিবফ
https://parstoday.ir/bn/news/iran-i160340-ইসরায়েলকে_সবুজ_সংকেত_দিয়ে_বাহবা_কুড়াতে_পারবেন_না_যুক্তরাষ্ট্রকে_কলিবফ
পার্সটুডে- ইরানের সংসদের স্পিকার বলেছেন: লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে ইসরায়েলি হামলার ঘটনা দেখিয়ে দিয়েছে, দায়বদ্ধতা পূরণের সদিচ্ছা যুক্তরাষ্ট্রের নেই।
(last modified 2026-06-15T09:03:43+00:00 )
জুন ১৫, ২০২৬ ১৫:০২ Asia/Dhaka
  • ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ
    ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ

পার্সটুডে- ইরানের সংসদের স্পিকার বলেছেন: লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে ইসরায়েলি হামলার ঘটনা দেখিয়ে দিয়েছে, দায়বদ্ধতা পূরণের সদিচ্ছা যুক্তরাষ্ট্রের নেই।

তাসনিমের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ রবিবার এক্স নেটওয়ার্কে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি পোস্টে লিখেছেন: বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে আগ্রাসন চালানোর জন্য ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্র সবুজ সংকেত দেওয়ার পর, সদিচ্ছা দেখানো পথে এগিয়ে যাওয়ার দাবি করা সম্ভব নয়।

কলিবফ আরও বলেন, উপশহরগুলোতে ইসরায়েলি আগ্রাসন আবারও দেখিয়ে দিয়েছে যে, আমেরিকার হয় তার দায়বদ্ধতা পূরণের সদিচ্ছা নেই অথবা তা করার ক্ষমতা নেই। ইসরায়েলকে সবুজ সংকেত দিয়ে আপনারা বাহবা কুড়াতে পারবেন না।

ইরানের সংসদের স্পিকার বলেন: ভালো পুলিশ আর খারাপ পুলিশের খেলা এখন পুরনো হয়ে গেছে। আপনার দায়িত্ব পালনের ইচ্ছা ও সামর্থ্য না থাকলে, সেই পথে এগিয়ে যাওয়ার কথা আর বলবেন না।

লেবাননের চিকিৎসা সূত্রের মতে, রবিবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে একটি ছয়তলা ভবনে ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলায় তিনজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন।#

পার্সটুডে/এমআরএইচ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।