ইসরায়েলের বিরুদ্ধে ইরানের কঠোর হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/iran-i160408-ইসরায়েলের_বিরুদ্ধে_ইরানের_কঠোর_হুঁশিয়ারি
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে।
(last modified 2026-06-17T02:27:49+00:00 )
জুন ১৭, ২০২৬ ০৯:৩৯ Asia/Dhaka
  • নেতানিয়াহু
    নেতানিয়াহু

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে।

এতে বলা‌ হয়েছে, যদি শিশু-হত্যাকারী ইসরায়েলি  সেনাবাহিনী দক্ষিণ লেবাননে তার দুষ্কর্ম বন্ধ না করে, তাহলে তাদেরকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর কঠোর জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে।

খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় কমান্ড আরো বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দেওয়ার পর গত দুই দিনে দখলদার ইসরায়েলের সন্ত্রাসী সেনাবাহিনী দক্ষিণ লেবাননে ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং এখনো লেবাননের নিরীহ ও নির্যাতিত জনগণের ওপর অপরাধ ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। 

কেন্দ্রীয় কমান্ড আবারও সতর্ক করে বলেছে, যদি শিশু-হত্যাকারী ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে তাদের দুষ্কর্ম বন্ধ না করে, তাহলে তারা ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর কঠোর প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকুক।#

পার্স টুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।