হরমুজ প্রণালী ইরানের ব্যবস্থাপনায় পরিচালিত হবে: কলিবফ
-
কলিবফ (ডানে)
পার্সটুডে- সুইজারল্যান্ডে অনুষ্ঠিত চতুর্পক্ষীয় আলোচনা শেষে ইরানের আলোচক দলের প্রধান বলেছেন, আন্তর্জাতিক আইন মেনে হরমুজ প্রণালী ইরানি ব্যবস্থাপনার আওতায় এবং ইরানের মাধ্যমেই পরিচালিত হবে।
ইরানের আলোচক দলের প্রধান মোহাম্মদ বাকের কলিবফ সাংবাদিকদের আরও বলেন, কিছু মানুষ মনে করেন কূটনীতির ক্ষেত্র এবং সামরিক ক্ষেত্র পরস্পর বিরোধী; মূলত এই ধারণা ভুল।
তিনি আরও বলেন, সামরিক ক্ষেত্রে যেকোনো সাফল্য অর্জিত হলে তার প্রকৃত সুফল তখনই দেখা যায়, যখন সেই বিজয় রাজনৈতিক ও আইনগতভাবে স্বীকৃত এবং স্থায়ী হয়। কূটনীতি ছাড়া যুদ্ধক্ষেত্রের অর্জন ফলপ্রসূ হবে না।
ইরানের আলোচক দলের প্রধান বলেন, কখনও কখনও সামরিক ক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি হয়, যেখানে কূটনৈতিক ক্ষেত্র সেই লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করে।
তিনি বলেন, আলোচনা বা দরকষাকষি সংগ্রামের একটি পদ্ধতি এবং সংগ্রামেরই ধারাবাহিকতা। তাই সামরিক ও কূটনৈতিক ক্ষেত্রকে পরস্পরবিরোধী হিসেবে উপস্থাপন করা একটি বিভ্রান্তিকর তৎপরতা।#
পার্সটুডে/এসএ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।