জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে ইরান ও দক্ষিণ আফ্রিকার উদ্যোগ
-
• ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ
পার্সটুডে- ইরানের তেলমন্ত্রী দক্ষিণ আফ্রিকার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সঙ্গে এক বৈঠকে জ্বালানি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন।
ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ বৃহস্পতিবার ১১তম ব্রিকস তেল ও জ্বালানি মন্ত্রীদের বৈঠকের অবকাশে দক্ষিণ আফ্রিকার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী কোগোসিনশো রামোকগোপার সঙ্গে সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের ওপর জোর দেন।
বুধবার, তেলমন্ত্রী ভারতের বিদ্যুৎ, আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী শ্রী মনোহর লালের সঙ্গে এক বৈঠকে অর্থনৈতিক ও জ্বালানি ক্ষেত্রে তেহরান ও নয়াদিল্লির মধ্যে সম্পর্ক উন্নয়নের ওপরও জোর দেন।
১১তম ব্রিকস তেল ও জ্বালানি মন্ত্রীদের বৈঠকটি ২৫-২৬ জুন ভারতের গুরুগ্রামে অনুষ্ঠিত হবে।#
পার্সটুডে/এমআরএইচ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ