যুক্তরাষ্ট্রের বর্বর হামলা জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/iran-i160796-যুক্তরাষ্ট্রের_বর্বর_হামলা_জাতিসংঘ_সনদের_সুস্পষ্ট_লঙ্ঘন_ইরানের_পররাষ্ট্র_মন্ত্রণালয়
পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) ইরানের দক্ষিণ উপকূলের কয়েকটি স্থানে মার্কিন সেনাবাহিনীর বিমান হামলার নিন্দা জানিয়েছে।
(last modified 2026-06-27T12:07:05+00:00 )
জুন ২৭, ২০২৬ ১৮:০২ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) ইরানের দক্ষিণ উপকূলের কয়েকটি স্থানে মার্কিন সেনাবাহিনীর বিমান হামলার নিন্দা জানিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি'র উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে বলেছে: যুক্তরাষ্ট্রের এই বর্বর হামলায় ইরানের উপকূলীয় পর্যবেক্ষণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যা জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদের ৪ নম্বর ধারা এবং ১৭ জুনের যুদ্ধ সমাপ্তি সংক্রান্ত সমঝোতা স্মারকের প্রথম অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার স্বাভাবিক অধিকার ইরানের রয়েছে। তারা দৃঢ়তার সাথে জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান তার সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় পূর্ণ শক্তি দিয়ে প্রতিরক্ষা অব্যাহত রাখবে। ইরানের সশস্ত্র বাহিনী যে প্রতিরক্ষামূলক পাল্টা আঘাত দিচ্ছে, তা এই নীতির ভিত্তিতেই পরিচালিত হচ্ছে। এ পরিস্থিতির সকল পরিণতির দায় সম্পূর্ণভাবে আগ্রাসী ও চুক্তিভঙ্গকারী যুক্তরাষ্ট্র এবং তাদের সহযোগীদের ওপর বর্তাবে।

এছাড়া, পারস্য উপসাগরের দক্ষিণ তীরবর্তী দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন সুপ্রতিবেশী নীতির ওপর অঙ্গীকারবদ্ধ থাকে এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি অনুসরণ করে-বিশেষ করে যেন তাদের ভূখণ্ড ও সম্পদ কোনো আগ্রাসী পক্ষ ইরানের বিরুদ্ধে ব্যবহারের সুযোগ না পায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় একইভাবে জাতিসংঘের মহাসচিব, নিরাপত্তা পরিষদ এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন যুক্তরাষ্ট্রের এই গুরুতর লঙ্ঘনের বিষয়ে উদাসীন না থাকে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় তাদের আইনগত ও নৈতিক দায়িত্ব পালন করে।#

পার্সটুডে/এনএম/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ