হরমুজ প্রণালীতে মাইন অপসারণের কাজ শুধুমাত্র ইরানই করবে: গারিবাবাদি
-
• ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী কাজেম গারিবাবাদি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী এক বার্তায় জোর দিয়ে বলেছেন, হরমুজ প্রণালীতে মাইন অপসারণের কাজ শুধুমাত্র ইরানই করবে।
ইরানি ব্রডকাস্টিং এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, কাজেম গারিবাবাদি তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে এক বার্তায় লিখেছেন: ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেছেন, তিনি তার সহযোগীদের সাথে সমন্বয় করে হরমুজ প্রণালীর মাইন অপসারণে সহযোগিতা করবেন।
ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী বলেন: ইসলামাবাদ সমঝোতা স্মারক অনুযায়ী, মাইন অপসারণের কাজ শুধুমাত্র ইরানই করবে, অন্য কোনো দেশ নয় এবং নীতিগতভাবে আমরা এমন কিছু হতে দেব না।
তিনি স্পষ্ট করে বলেন: পরিস্থিতি সংবেদনশীল এবং জটিল। আমরা দৃঢ়ভাবে সুপারিশ করছি যে ফ্রান্স যেন তার উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিষয়টিকে জটিল না করে।#
পার্সটুডে/এমআরএইচ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।