ইরানের নিরাপত্তা রক্ষায় নৌবাহিনী পূর্ণ প্রস্তুত: ইরানি অ্যাডমিরাল
https://parstoday.ir/bn/news/iran-i160912-ইরানের_নিরাপত্তা_রক্ষায়_নৌবাহিনী_পূর্ণ_প্রস্তুত_ইরানি_অ্যাডমিরাল
পার্সটুডে- দেনা ডেস্ট্রয়ার শহীদ স্মৃতিসৌধ পরিদর্শনের সময়, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার ইরানের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় নৌবাহিনীর পূর্ণ প্রস্তুতির কথা জানিয়েছেন।
(last modified 2026-06-30T12:23:51+00:00 )
জুন ৩০, ২০২৬ ১৮:২০ Asia/Dhaka
  • দেনা ডেস্ট্রয়ারের শহীদদের রেখে যাওয়া স্মৃতিসৌধ পরিদর্শন
    দেনা ডেস্ট্রয়ারের শহীদদের রেখে যাওয়া স্মৃতিসৌধ পরিদর্শন

পার্সটুডে- দেনা ডেস্ট্রয়ার শহীদ স্মৃতিসৌধ পরিদর্শনের সময়, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার ইরানের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় নৌবাহিনীর পূর্ণ প্রস্তুতির কথা জানিয়েছেন।

ইরানি ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ইসলামিক প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর সদর দপ্তরে গিয়ে নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানির সাথে সাক্ষাৎ করেন এবং রমজান যুদ্ধে দেনা ডেস্ট্রয়ারের শহীদদের রেখে যাওয়া স্মৃতিসৌধ ও বিভিন্ন সামরিক সরঞ্জাম পরিদর্শন করেন। তিনি ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর নাবিকদের বীরত্ব ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এই বৈঠকে, আরাকচি আঞ্চলিক ও আন্তর্জাতিক জলসীমায় ইরানের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতীয় স্বার্থ রক্ষায় দেশটির নৌবাহিনীর কৌশলগত ভূমিকার প্রশংসা করে তরুণ প্রজন্মের মধ্যে ত্যাগ, প্রতিরোধ ও শাহাদাতের সংস্কৃতি সংরক্ষণ ও প্রসারের ওপর জোর দেন।

ইরানের স্বাধীনতা, নিরাপত্তা ও কর্তৃত্ব রক্ষায় শহীদদের উচ্চ মর্যাদার কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, "শহীদদের স্মৃতি ও নাম সর্বদা ইরানি জাতির পথপ্রদর্শক হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মূল্যবোধ হস্তান্তর করা একটি জাতীয় ও ঐতিহাসিক দায়িত্ব।"

এই বৈঠকে, ইরানের নৌবাহিনীর কমান্ডার সামরিক অভিযান, প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা ক্ষেত্রে এই বাহিনীর সাম্প্রতিক সক্ষমতা ও অর্জনগুলোর ওপর একটি প্রতিবেদনও উপস্থাপন করেন এবং ইরানের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় নৌবাহিনীর পূর্ণ প্রস্তুতির কথা জানান।#

পার্সটুডে/এমআরএইচ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।