ইরানি জনগণের সঙ্গে সম্মানের ভাষায় কথা বলুন: ট্রাম্পকে জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব
https://parstoday.ir/bn/news/iran-i161112-ইরানি_জনগণের_সঙ্গে_সম্মানের_ভাষায়_কথা_বলুন_ট্রাম্পকে_জাতীয়_নিরাপত্তা_পরিষদের_সচিব
পার্সটুডে- ইরানের জনগণকে হুমকি দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বক্তব্যের জবাবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব বলেছেন, “ইরানের জনগণের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলুন, অন্যথায় আমরা আপনাকে অন্য ভাষায় জবাব দিতে বাধ্য হব।”
(last modified 2026-07-07T09:23:52+00:00 )
জুলাই ০৭, ২০২৬ ১৫:০৪ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকের জুলকদর।
    ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকের জুলকদর।

পার্সটুডে- ইরানের জনগণকে হুমকি দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বক্তব্যের জবাবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব বলেছেন, “ইরানের জনগণের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলুন, অন্যথায় আমরা আপনাকে অন্য ভাষায় জবাব দিতে বাধ্য হব।”

পার্সটুডে ইরানের মেহের সংবাদ সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাকের জুলকদর সোমবার রাতে ডোনাল্ড ট্রাম্পের ইরানি জনগণকে হুমকির জবাবে দৃঢ়ভাবে বলেন: “আমেরিকার বিভ্রান্ত প্রেসিডেন্টকে, যিনি আজ ৯ কোটি ১০ লাখ ইরানিকে হুমকি দিয়েছেন, আমি বলছি: এর আগেও তুমি ২৫০ বছরের ইতিহাসের একটি শিকড়হীন দেশের নেতা হিসেবে একই ধরনের ভাষায় কয়েক হাজার বছরের পুরোনো ইরানি সভ্যতাকে নিশ্চিহ্ন করার কথা বলেছিলে। কিন্তু এর ফল তোমাদের জন্য পরাজয়, হতাশা, আলোচনা ও যুদ্ধবিরতির আবেদন ছাড়া আর কিছুই ছিল না। ইরানিরা হুমকির ভাষায় কথা বলতে অভ্যস্ত নয়।”

তিনি আরও বলেন, “তাই ইরানের জনগণের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলুন, অন্যথায় আমরা আপনাকে অন্য ভাষায় জবাব দেব।”
 

পার্স টুডে/ এমবিএ/০৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।