মার্কিন জবরদস্তির যুগ শেষ, আমরা পিছু হটার পাত্র নই: ইরানের সংসদের স্পিকার
-
ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ
পার্সটুডে- সমঝোতা স্মারক লঙ্ঘনের প্রতিক্রিয়ায় ইরানের সংসদের স্পিকার বলেছেন, জবরদস্তি ও ব্ল্যাকমেলের যুগ শেষ; এই পথ কোথাও নিয়ে যাবে না।
ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বুধবার সকালে তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রের দ্বারা সমঝোতা স্মারক লঙ্ঘনের একটি তালিকা প্রকাশ করেছেন, যা নিম্নরূপ:
"যুক্তরাষ্ট্র কর্তৃক ১৪-দফা সমঝোতা স্মারকের সবচেয়ে গুরুতর লঙ্ঘনগুলো হচ্ছে":
১ - হরমুজ প্রণালীতে ইরানের ব্যবস্থাপনার লঙ্ঘন
২ - আরও সামরিক হামলার ক্রমাগত হুমকি
৩ - ইরানের দক্ষিণাঞ্চলে হামলা
৪ - তেলের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ
৫ - লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন
এ অবস্থায় ধমক ও ব্ল্যাকমেলের যুগ শেষ, এই পথ আর কোথাও নিয়ে যাবে না, আমরা পিছু হটা বা পিছিয়ে যাওয়ার পাত্র নই।#
পার্সটুডে/এমআরএইচ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।