প্রতিশ্রুতি বাস্তবায়ন যেকোনো স্থায়ী চুক্তির পূর্বশর্ত: ইরানের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i161210-প্রতিশ্রুতি_বাস্তবায়ন_যেকোনো_স্থায়ী_চুক্তির_পূর্বশর্ত_ইরানের_প্রেসিডেন্ট
পার্সটুডে—ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ফোনালাপে বলেছেন- পারস্পরিক সম্মান এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন‌ই হচ্ছে যেকোনো স্থায়ী চুক্তির পূর্বশর্ত।
(last modified 2026-07-11T10:35:58+00:00 )
জুলাই ১১, ২০২৬ ১৮:৫৭ Asia/Dhaka
  • শাহবাজ শরিফ ও পেজেশকিয়ান
    শাহবাজ শরিফ ও পেজেশকিয়ান

পার্সটুডে—ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ফোনালাপে বলেছেন- পারস্পরিক সম্মান এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন‌ই হচ্ছে যেকোনো স্থায়ী চুক্তির পূর্বশর্ত।

পার্সটুডে জানিয়েছে, শুক্রবার রাতে অনুষ্ঠিত এ টেলিফোন আলাপে পেজেশকিয়ান বলেন, অঞ্চলে রাজনৈতিক প্রক্রিয়া বজায় রাখা এবং স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য নিজেদের প্রতিশ্রুতি মেনে চলা এবং যেকোনো উত্তেজনাপূর্ণ পদক্ষেপ থেকে বিরত থাকা অপরিহার্য।

দুই নেতা দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে রাজনৈতিক পরামর্শ অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন।

ইরানের প্রেসিডেন্ট এ সময় ইসলামী বিপ্লবের শহীদ নেতার জানাজা ও স্মরণানুষ্ঠানে পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ উপস্থিতি দুই দেশের কৌশলগত সম্পর্ক, গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধন এবং দুই জাতির সংহতির প্রতিফলন।#

পার্সটুডে/এসব এ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।