মার্কিন সিনেটর চাক শুমার: ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করুন
https://parstoday.ir/bn/news/iran-i161290-মার্কিন_সিনেটর_চাক_শুমার_ইরানের_বিরুদ্ধে_যুদ্ধ_বন্ধ_করুন
পার্সটুডে- যুক্তরাষ্ট্রের সিনেটে ডেমোক্র্যাটদের নেতা চাক শুমার ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরুর প্রতিক্রিয়ায় যুদ্ধ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-07-14T08:42:14+00:00 )
জুলাই ১৪, ২০২৬ ১৪:২৪ Asia/Dhaka
  • চাক শুমার
    চাক শুমার

পার্সটুডে- যুক্তরাষ্ট্রের সিনেটে ডেমোক্র্যাটদের নেতা চাক শুমার ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরুর প্রতিক্রিয়ায় যুদ্ধ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক অঙ্গরাজ্যের এই সিনেটর মঙ্গলবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘সমঝোতা স্মারক’ কালি শুকানোর আগেই ভেঙে পড়েছে।”

তিনি আরও বলেন, “প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষই আমাদের সেনাদের এই বিপজ্জনক পরিস্থিতি থেকে সরিয়ে আনা এবং যুদ্ধ বন্ধ করার পক্ষে ভোট দিয়েছে। ট্রাম্পের উচিত সেই সিদ্ধান্ত মেনে চলা।”

শুমার জোর দিয়ে বলেন, “আর নয়। যুদ্ধ বন্ধ করুন।”

এদিকে, নিউইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানিয়েছেন যে, ইরানের সঙ্গে সংঘাত পুনরায় শুরু হয়েছে।

এর আগে কংগ্রেসের উভয় কক্ষ এমন একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল, যাতে প্রেসিডেন্টকে হয় যুদ্ধ বন্ধ করতে, নয়তো তা চালিয়ে যাওয়ার জন্য কংগ্রেসের অনুমোদন নিতে বলা হয়। তবে হোয়াইট হাউসের দাবি, সংবিধান অনুযায়ী সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে ট্রাম্প তাঁর সাংবিধানিক ক্ষমতার মধ্যেই পদক্ষেপ নিচ্ছেন।

ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, “হরমুজ প্রণালী খোলা আছে এবং ইরান থাকুক বা না থাকুক, এটি খোলাই থাকবে। যুক্তরাষ্ট্র আবারও ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ আরোপ করবে।”

তবে, ইরান বলেছে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।