প্রতি ইঞ্চি ভূমি রক্ষায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ: ইরানের প্রেসিডেন্ট
-
পেজেশকিয়ান
পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বক্তব্যের সমালোচনা করে বলেছেন, ইরান তার ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে যেকোনো হুমকির মোকাবিলায করবে এবং দেশের প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষা করবে।
পার্সটুডের খবরে বলা হয়েছে, ইসলামী বিপ্লবের শহীদ নেতার স্মরণসভায় তেহরানের মুসাল্লায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিক্রিয়ায় মাসুদ পেজেশকিয়ান এ মন্তব্য করেন।
তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বক্তব্যকে অশোভন আখ্যায়িত করে বলেন, এ ধরনের মন্তব্য বক্তার ব্যক্তিত্বেরই প্রতিফলন এবং এর জবাবে ইরানের পক্ষ থেকে একই ধরনের প্রতিক্রিয়া দেওয়া সমীচীন নয়।
পেজেশকিয়ান আরও বলেন, যারা মনে করেছিল ইরানকে বিভক্ত করা সম্ভব হবে, তারা তাদের উদ্দেশ্যে সফল হয়নি। তিনি জোর দিয়ে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান তার বিশ্বাস ও নীতির ভিত্তিতে দেশের প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।
পার্সটুডে/এস এ/১৫