আমেরিকার যেকোনো আগ্রাসনের জবাব ইরান অবশ্যই দেবে: গারিবাবাদি
https://parstoday.ir/bn/news/iran-i161340-আমেরিকার_যেকোনো_আগ্রাসনের_জবাব_ইরান_অবশ্যই_দেবে_গারিবাবাদি
পার্সটুডে- ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো আক্রমণাত্মক কর্মকাণ্ডের কঠোর জবাব দেবে ইরানের সশস্ত্র বাহিনী।
(last modified 2026-07-16T09:42:03+00:00 )
জুলাই ১৬, ২০২৬ ০৯:৫৯ Asia/Dhaka
  • • ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী
    • ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী

পার্সটুডে- ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো আক্রমণাত্মক কর্মকাণ্ডের কঠোর জবাব দেবে ইরানের সশস্ত্র বাহিনী।

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী গারিবাবাদি বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের যেকোনো আক্রমণাত্মক কর্মকাণ্ডে ইরানের সশস্ত্র বাহিনীর কঠোর জবাব দেওয়া হবে।

গারিববাদি আরও বলেন, "ইরানি জাতির বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন বা পদক্ষেপকে আমরা জবাবহীন রাখব না এবং এ ধরনের পদক্ষেপের কঠোর জবাব দেব।

তিনি বলেন, "আমেরিকার সরকার এবং প্রেসিডেন্টকে বুঝতে হবে যে তারা যে পথে হাটছে সে পথে তারা আগেও ব্যর্থ হয়েছে।#

পার্সটুডে/এমআরএইচ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।