অ্যাডমিরাল সাইয়্যারি: দ্বিতীয় আরোপিত যুদ্ধের সময়ের তুলনায় এখন আমাদের সক্ষমতা আরও বেশি
https://parstoday.ir/bn/news/iran-i161342-অ্যাডমিরাল_সাইয়্যারি_দ্বিতীয়_আরোপিত_যুদ্ধের_সময়ের_তুলনায়_এখন_আমাদের_সক্ষমতা_আরও_বেশি
পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ ও সমন্বয়বিষয়ক উপপ্রধান অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি বলেছেন, দ্বিতীয় আরোপিত যুদ্ধের সময়ের তুলনায় বর্তমানে ইরানের সামরিক সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে।
(last modified 2026-07-16T05:37:02+00:00 )
জুলাই ১৬, ২০২৬ ১৩:৪২ Asia/Dhaka
  • সাইয়্যারি
    সাইয়্যারি

পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ ও সমন্বয়বিষয়ক উপপ্রধান অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি বলেছেন, দ্বিতীয় আরোপিত যুদ্ধের সময়ের তুলনায় বর্তমানে ইরানের সামরিক সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, সেনাবাহিনী হুমকির ধরন অনুযায়ী নিজেদের সক্ষমতা ধারাবাহিকভাবে উন্নত করছে।

ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ ও সমন্বয়বিষয়ক উপপ্রধান অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি শত্রুর হুমকি মোকাবিলায় সেনাবাহিনীর পদক্ষেপ সম্পর্কে বলেন, "আমরা হুমকিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি এবং সেগুলোর গভীরতা ও প্রকৃতি সম্পর্কে পূর্ণ ধারণা রাখি। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী বিদ্যমান হুমকির সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করছে এবং আজ আমাদের সক্ষমতা ১২ দিনের আরোপিত যুদ্ধের সময়ের তুলনায়ও বেশি।"

তিনি আরও বলেন, "বর্তমানে জনবল ও সামরিক সরঞ্জাম—উভয় ক্ষেত্রেই আমরা অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছি। এছাড়া সাম্প্রতিক যুদ্ধগুলো থেকে আমরা গুরুত্বপূর্ণ অনেক শিক্ষা অর্জন করেছি এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইরানের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করে তুলছি।"

অ্যাডমিরাল সাইয়্যারি শত্রুদের হুমকি সম্পর্কে বলেন, "যেখানেই মহান ইরানি জাতি এবং এই মাতৃভূমির সৈনিকরা উপস্থিত থাকবে, সেখানে শত্রু কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখাতে পারবে না।"#

পার্সটুডে/এস এ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।