গতরাতে মার্কিন ঘাঁটিগুলোতে ইরানি সশস্ত্র বাহিনীর ব্যাপক হামলা
-
গতরাতে মার্কিন ঘাঁটিগুলোতে ইরানি সশস্ত্র বাহিনীর ব্যাপক হামলা
পার্সটুডে- বিভিন্ন প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের নানা অংশে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ধারাবাহিক ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
মেহর নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে পার্স টুডে জানিয়েছে, এই অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ইরানি সশস্ত্র বাহিনীর ধারাবাহিক ব্যাপক হামলা বহিঃআঞ্চলিক শক্তিগুলোর জন্য নিরাপত্তাহীনতার নতুন মাত্রা উন্মোচন করেছে। কুয়েতে মার্কিন রাডার ধ্বংস করা থেকে শুরু করে কাতারে নিরাপত্তা সতর্কতা ঘোষণা পর্যন্ত, এটি পশ্চিম এশিয়ায় ওয়াশিংটনের অবস্থান দুর্বল হয়ে পড়ার ইঙ্গিত দেয়।
মাঠ পর্যায় থেকে পাওয়া খবরে জানা গেছে, সর্বশেষ গত কয়েক ঘন্টায় জর্ডান, কুয়েত এবং কাতারে অবস্থিত মার্কিন দখলদারদের ঘাঁটিগুলো ইরানি সশস্ত্র বাহিনীর ব্যাপক হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
এছাড়াও, বাহরাইন থেকে প্রাপ্ত প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, এই দেশে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর, যার মধ্যে "জুফায়ের" ঘাঁটিও রয়েছে, সরাসরি গোলাবর্ষণ এবং ভয়াবহ বিস্ফোরণের লক্ষ্যবস্তু হয়েছে।
সংবাদ সূত্র জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক অভিযান চলাকালে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক রাডারগুলোকে লক্ষ্য করে নিখুঁত হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা 'সামা' এই সংবাদটি নিশ্চিত করেছে এবং কুয়েতে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার মুহূর্তের ছবি প্রকাশ করেছে।
কাতারে মার্কিন ঘাঁটিগুলোকে ঘিরে হুমকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায়, কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক অভূতপূর্ব পদক্ষেপে 'উচ্চ' নিরাপত্তা সতর্কতার মাত্রা ঘোষণা করেছে।#
পার্সটুডে/এমআরএইচ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।