জর্ডানে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি আইআরজিসির
https://parstoday.ir/bn/news/iran-i161578-জর্ডানে_মার্কিন_ঘাঁটিতে_ব্যাপক_ক্ষেপণাস্ত্র_ও_ড্রোন_হামলার_দাবি_আইআরজিসির
পার্সটুডে—ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে চালানো হামলায় এফ-১৫ যুদ্ধবিমানের প্রস্তুতকরণ হ্যাঙ্গার, আটটি এমকিউ-৯ ড্রোন এবং দুটি ভারী হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে।
(last modified 2026-07-22T13:45:49+00:00 )
জুলাই ২২, ২০২৬ ১৮:৫২ Asia/Dhaka
  • জর্ডানে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি আইআরজিসির

পার্সটুডে—ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে চালানো হামলায় এফ-১৫ যুদ্ধবিমানের প্রস্তুতকরণ হ্যাঙ্গার, আটটি এমকিউ-৯ ড্রোন এবং দুটি ভারী হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে বলেছে, “অপারেশন নাসর-২”-এর ২৫তম ধাপে, “ইয়া হাসান ইবনে আলী (আ.)” কোডনামে এবং মিনাবের “শাজারা তাইয়্যেবা” স্কুলের শহীদদের প্রতি উৎসর্গ করে আইআরজিসির মহাকাশ বাহিনীর সদস্যরা জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে নতুন করে হামলা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়, হামলার প্রথম ধাপে কিং ফয়সাল ও প্রিন্স হাসান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। এতে এফ-১৫ যুদ্ধবিমানের একটি প্রস্তুতকরণ হ্যাঙ্গার লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

এছাড়া, ড্রোন প্রস্তুতকরণ একটি হ্যাঙ্গারে হামলার ফলে আটটি নতুন এমকিউ-৯ ড্রোন সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়। একই সঙ্গে খোলা স্থানে থাকা আরও দুটি ড্রোন গুরুতর ক্ষতির মুখে পড়ে।

আইআরজিসির আরো জানায়, পরবর্তী হামলায় হেলিকপ্টার সংরক্ষণাগারে আঘাত হানার ফলে দুটি ভারী মার্কিন হেলিকপ্টার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, বিদেশি সেনাদের একটি আবাসনকেন্দ্রে হামলার ফলে কয়েকজন নিহত ও আহত হয়েছেন।#
 

পার্সটুডে/এমবিএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।