ট্রাম্পকে ইরানি স্পিকারের স্পষ্ট বার্তা: নাটক বাদ দিয়ে প্রতিশ্রুতি পূরণ করুন
-
মোহাম্মদ বাকের কলিবফ
পার্সটুডে—ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক দাবির প্রতিক্রিয়ায় তাদের ব্যর্থ ও পুরোনো কূটনীতির সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এসব বক্তব্য নতুন কিছু নয়, বরং এটি বারবার ব্যবহৃত একটি প্রদর্শনমূলক কূটনীতি।
আইআরআইবি নিউজ এজেন্সির বরাতে পার্সটুডে জানিয়েছে, মোহাম্মদ বাকের কলিবফ সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক দাবির প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন: 'একটি বড় হামলা আসছে, অপেক্ষা করুন, তারা আলোচনা করতে চায়'— এই কথাগুলো একটি পুনরাবৃত্তিমূলক নাটকীয় কূটনীতি ছাড়া আর কিছুই নয়। "
তিনি আরও বলেন, "আলোচনার চাপ সৃষ্টির মাধ্যম হিসেবে হুমকির ব্যবহার, অসংরক্ষিত প্রতিশ্রুতি এবং ভুয়া খবরের আশ্রয় নেওয়া একটি ব্যর্থ কৌশল।"
কলিবফ জোর দিয়ে বলেন, "বাস্তবতাকে মেনে নিন এবং আপনাদের প্রতিশ্রুতিগুলো পূরণ করুন। আমাদের আর কোনো নাটকের প্রয়োজন নেই।"#
পার্সটুডে/এমএআর/৮