যুক্তরাষ্ট্রের উদ্দেশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী: 'হরমুজ নিয়ে বড় ভুল হিসাব করছেন’
https://parstoday.ir/bn/news/iran-i162154-যুক্তরাষ্ট্রের_উদ্দেশে_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী_'হরমুজ_নিয়ে_বড়_ভুল_হিসাব_করছেন’
পার্সটুডে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা দুর্বলতা ও ভুল হিসাবের কথা উল্লেখ করে ইরানের বিরুদ্ধে যুদ্ধকে এই ভুলের এক স্পষ্ট উদাহরণ হিসেবে আখ্যায়িত করেছেন। একই সাথে মার্কিন কর্মকর্তাদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেছেন: "ভুয়া সংবাদের চেয়েও বিপজ্জনক হলো ভুয়া গোয়েন্দা তথ্য; সতর্ক থাকুন।"
(last modified 2026-08-13T12:33:08+00:00 )
আগস্ট ১৩, ২০২৬ ১৮:৩১ Asia/Dhaka
  •  সাইয়্যেদ আব্বাস আরাকচি
    সাইয়্যেদ আব্বাস আরাকচি

পার্সটুডে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা দুর্বলতা ও ভুল হিসাবের কথা উল্লেখ করে ইরানের বিরুদ্ধে যুদ্ধকে এই ভুলের এক স্পষ্ট উদাহরণ হিসেবে আখ্যায়িত করেছেন। একই সাথে মার্কিন কর্মকর্তাদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেছেন: "ভুয়া সংবাদের চেয়েও বিপজ্জনক হলো ভুয়া গোয়েন্দা তথ্য; সতর্ক থাকুন।"

ইরানের বার্তা সংস্থা ইরনার বরাতে পার্সটুডে জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজ (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ মার্কিন কর্মকর্তাদের উদ্দেশে লেখা এক বার্তায় বলেছেন: "যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে গোয়েন্দা দুর্বলতার কারণে ক্রমাগত ভুল গণনার শিকার হচ্ছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ এর একটি স্পষ্ট উদাহরণ। আর এখন হরমুজ প্রণালীর ক্ষেত্রে তারা আরও বড় ভুল ধারণা বা হিসাব-নিকাশে ডুবে আছে।"

ইরানের পররাষ্ট্রমন্ত্রী এরপর স্পষ্ট করে বলেন: "ভুয়া খবরের চেয়েও মারাত্মক হলো ভুয়া গোয়েন্দা তথ্য। সতর্ক থাকুন।"

আরাকচি আরও যোগ করেন: "আল্লাহ মহান, পৃথিবীর যেকোনো শক্তির চেয়েও মহান। আমরা আল্লাহর ওপরই ভরসা রাখছি।"#

পার্সটুডে/এমএআর/১৩