আমেরিকাকে সহযোগিতা করবেন না: ইরানের সামরিক প্রধানের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/iran-i162308-আমেরিকাকে_সহযোগিতা_করবেন_না_ইরানের_সামরিক_প্রধানের_হুঁশিয়ারি
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল আলী আব্দুল্লাহি সতর্ক করে বলেছেন, আগ্রাসী মার্কিন সেনাবাহিনীকে যেকোনো ধরনের সহযোগিতা বা তাদের কর্মকাণ্ড সহজতর করা মানেই মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে অপরাধে শরিক হওয়া।
(last modified 2026-08-19T11:21:40+00:00 )
আগস্ট ১৯, ২০২৬ ১৬:০৭ Asia/Dhaka
  • আব্দুল্লাহি
    আব্দুল্লাহি

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল আলী আব্দুল্লাহি সতর্ক করে বলেছেন, আগ্রাসী মার্কিন সেনাবাহিনীকে যেকোনো ধরনের সহযোগিতা বা তাদের কর্মকাণ্ড সহজতর করা মানেই মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে অপরাধে শরিক হওয়া।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, পারস্য উপসাগরের দক্ষিণ উপকূলবর্তী যেসব দেশ বিভিন্ন বিবৃতিতে বলছে যে, তারা ইরানের বিরুদ্ধে হামলার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি যুক্তরাষ্ট্রকে দেবে না—তাদের জানা উচিত, আমাদের দৃষ্টি থেকে কোনো কিছুই গোপন থাকে না।

তিনি আরও বলেন, আঞ্চলিক সামরিক ঘাঁটিগুলোতে এত বিপুলসংখ্যক সামরিক বিমান ও জ্বালানি সরবরাহকারী বিমান থাকার ঘটনা স্বাগতিক দেশগুলোর অজ্ঞাতসারে ঘটছে—এটি বিশ্বাস করা কঠিন।

মেজর জেনারেল আবদুল্লাহি বলেন, “আমরা সতর্ক করে দিচ্ছি—আগ্রাসী মার্কিন সেনাবাহিনীকে যেকোনো ধরনের সহযোগিতা বা তাদের কর্মকাণ্ড সহজতর করা মার্কিন সামরিক বাহিনীর অপরাধে অংশগ্রহণের শামিল।”#

পার্সটুডে/এসএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন