যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইরাকের প্রতিরোধ অব্যাহত থাকবে: কলিবফ
https://parstoday.ir/bn/news/iran-i162382-যুক্তরাষ্ট্র_ও_ইসরায়েলের_বিরুদ্ধে_ইরান_ইরাকের_প্রতিরোধ_অব্যাহত_থাকবে_কলিবফ
পার্সটুডে- ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ নাজাফের ওয়াদিস সালামে শহীদ আবু মাহদি আল-মুহান্দিসের সমাধিতে বক্তব্য দেওয়ার সময় বলেছেন, ইরান ও ইরাক যেমন রমজান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে পরাজয়ের স্বাদ দিয়েছিল, তেমনি দুই দেশ আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকবে এবং এই পথ অব্যাহত থাকবে।
(last modified 2026-08-21T11:31:43+00:00 )
আগস্ট ২১, ২০২৬ ১৭:২৭ Asia/Dhaka
  • স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ
    স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ

পার্সটুডে- ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ নাজাফের ওয়াদিস সালামে শহীদ আবু মাহদি আল-মুহান্দিসের সমাধিতে বক্তব্য দেওয়ার সময় বলেছেন, ইরান ও ইরাক যেমন রমজান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে পরাজয়ের স্বাদ দিয়েছিল, তেমনি দুই দেশ আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকবে এবং এই পথ অব্যাহত থাকবে।

ইরানের পার্লামেন্টের স্পিকার বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে জানতে হবে যে ইসলামী উম্মাহর মধ্যে, বিশেষ করে ইরান ও ইরাকের দুই জনগণের মধ্যে ঐক্য কখনো বিচ্ছিন্ন হবে না। এই বন্ধন কোরআন ও ঐশী ঐতিহ্য, আহলে বাইতের প্রতি ভালোবাসা ও অনুসরণ, শহীদ ও আশুরার সংস্কৃতি এবং ইমাম আলীর (আ.) আদর্শ থেকে উৎসারিত।

তিনি বলেন, যখন ইরান ও ইরাকের যোদ্ধাদের একে অপরের প্রয়োজন হয়েছে, তখন তারা একসঙ্গে দাঁড়িয়েছে। আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ষড়যন্ত্রের সময়ও তারা পাশাপাশি ছিল। সাম্প্রতিক যুদ্ধেও ইরাকের জনগণ ‘রমজান যুদ্ধে’ উঠে দাঁড়িয়েছিল। এই প্রতিরোধের প্রতীক হলো শহীদ আবু মাহদি আল-মুহান্দিস ও শহীদ হাজি কাসেম সোলাইমানির রক্ত, যা এই ভূমিতে একাকার হয়ে গেছে।

কলিবফ বলেন, ইরান ও ইরাক আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকবে। যেভাবে তারা ‘রমজান যুদ্ধে’ যুক্তরাষ্ট্রকে পরাজয়ের স্বাদ দিয়েছিল, এই প্রতিরোধের পথও তেমনি অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আজ আমরা উপলব্ধি করছি যে ইসরায়েলি শাসনের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্ট আগের যেকোনো সময়ের তুলনায় আরও জীবন্ত ও সক্রিয়। ইমাম ও শহীদদের সঙ্গে নিয়ে ভ্রাতৃত্ব ও ঐক্যের মাধ্যমে আমরা ঐশী ঐতিহ্যের এই পথ এগিয়ে নিয়ে যাচ্ছি।

এর আগে বুধবার বাগদাদ বিমানবন্দরে পৌঁছানোর পর গালিবাফ ইরানি পার্লামেন্টারি প্রতিনিধিদলকে নিয়ে হাজি কাসেম সোলাইমানি ও আবু মাহদি আল-মুহান্দিসের শাহাদাতস্থলে গিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান।

২০২০ সালের ৩ জানুয়ারি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি ইরাকি কর্মকর্তাদের আনুষ্ঠানিক আমন্ত্রণে ইরাক সফরকালে বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনীর বিমান হামলায় নিহত হন। ওই হামলায় ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (হাশদ আল-শাবি)-এর উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ আরও আটজন নিহত হন।#

পার্সটুডে/এনএম/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন