ইরানের চিকিৎসাকর্মীদের সাহস ও আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয়: মেজর জেনারেল আবদুল্লাহি
https://parstoday.ir/bn/news/iran-i162460-ইরানের_চিকিৎসাকর্মীদের_সাহস_ও_আত্মত্যাগ_ইতিহাসে_চিরস্মরণীয়_মেজর_জেনারেল_আবদুল্লাহি
পার্সটুডে- ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহি ‘চিকিৎসক দিবস’ উপলক্ষে দেওয়া এক বার্তায় বলেছেন, চিকিৎসাকর্মীদের সাহসিকতা ও আত্মত্যাগ ইরানি জাতির ঐতিহাসিক স্মৃতিতে চিরস্থায়ী হয়ে আছে।
(last modified 2026-08-24T11:33:13+00:00 )
আগস্ট ২৪, ২০২৬ ১১:৩৪ Asia/Dhaka
  • ইরানের চিকিৎসাকর্মীদের সাহস ও আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয়: মেজর জেনারেল আবদুল্লাহি

পার্সটুডে- ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহি ‘চিকিৎসক দিবস’ উপলক্ষে দেওয়া এক বার্তায় বলেছেন, চিকিৎসাকর্মীদের সাহসিকতা ও আত্মত্যাগ ইরানি জাতির ঐতিহাসিক স্মৃতিতে চিরস্থায়ী হয়ে আছে।

ইরানের বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানায়, প্রখ্যাত ইরানি চিকিৎসক ও দার্শনিক আবু আলী সিনার জন্মবার্ষিকী উপলক্ষে ‘চিকিৎসক দিবস’-এর শুভেচ্ছা জানিয়ে দেওয়া ওই বার্তায় মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেন, ইরানের গৌরবময় ইতিহাস বরাবরই চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত মানুষের অনন্য সাহসিকতা ও আত্মত্যাগে সমৃদ্ধ।

তিনি বলেন, আট বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের সময় জরুরি চিকিৎসা দল ও ভ্রাম্যমাণ হাসপাতালগুলোতে তাদের উৎসাহ ও দায়িত্বশীল অংশগ্রহণ থেকে শুরু করে করোনাভাইরাস মহামারির ভয়াবহ সময়ে তাদের জিহাদি চেতনায় দিন-রাত নিরলস সেবা—সবই ইরানের চিকিৎসাকর্মীদের অসাধারণ ভূমিকার উদাহরণ।

তিনি আরও বলেন, সাম্প্রতিক যুদ্ধগুলোতে আহত ও ক্ষতিগ্রস্তদের চিকিৎসার জন্য চিকিৎসাকেন্দ্রগুলোতে চিকিৎসাকর্মীদের জ্ঞানভিত্তিক, স্বেচ্ছাসেবী ও দায়িত্বশীল উপস্থিতিও তাদের আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত। আবদুল্লাহির ভাষায়, চিকিৎসাকর্মীদের এসব সাহসিকতা, দায়িত্ববোধ ও আত্মত্যাগ ইরানি জাতির ঐতিহাসিক স্মৃতিতে চিরস্থায়ী হয়ে আছে।#

 

পার্সটুডে/এমবিএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন