ইরানের সরকার সর্বশক্তি দিয়ে সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে: রিয়ার অ্যাডমিরাল সাইয়্যারি
https://parstoday.ir/bn/news/iran-i162480-ইরানের_সরকার_সর্বশক্তি_দিয়ে_সশস্ত্র_বাহিনীর_পাশে_রয়েছে_রিয়ার_অ্যাডমিরাল_সাইয়্যারি
পার্সটুডে: ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ ও সমন্বয় বিষয়ক উপ-প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি ‘সরকার সপ্তাহ’ উপলক্ষে একটি বার্তা দিয়েছেন।
(last modified 2026-08-24T12:40:36+00:00 )
আগস্ট ২৪, ২০২৬ ১৮:৩৪ Asia/Dhaka
  • রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি
    রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি

পার্সটুডে: ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ ও সমন্বয় বিষয়ক উপ-প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি ‘সরকার সপ্তাহ’ উপলক্ষে একটি বার্তা দিয়েছেন।

ওই বার্তায় তিনি বলেন: প্রতিরক্ষা চাহিদা পূরণ, সামরিক বাহিনীর বিভিন্ন মিশনে সহায়তা এবং জনগণের সেবাদান অব্যাহত রাখতে ইরান সরকার সর্বশক্তি দিয়ে সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর পাশে রয়েছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে জানায়, সাইয়্যারি বলেন, সমসাময়িক ইতিহাসের অন্যতম সংবেদনশীল সময়ে ইরান সরকার জনগণের সেবা, সমস্যা সমাধান এবং দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা রক্ষায় বিশ্বাস, দৃঢ় সংকল্প ও জাতীয় সক্ষমতার ওপর নির্ভর করে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, কঠিন এই সময়ে সরকারের কর্মকাণ্ড প্রমাণ করেছে যে, চাপ ও হুমকি জনগণের সেবকদের সংকল্পকে দুর্বল করতে পারে নি। সরকার, সশস্ত্র বাহিনী ও ইরানের জনগণের ঐক্য এবং মহান আল্লাহর ওপর আস্থা রেখে ইরান দৃঢ়তার সঙ্গে মর্যাদা ও অগ্রগতির পথে এগিয়ে যাবে।

এদিকে ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল হাতামি বলেছেন, শত্রুদের জানা উচিত-ইরান তাদের ষড়যন্ত্র ও দুঃসাহসিক কর্মকাণ্ডের পরীক্ষাক্ষেত্রে পরিণত হবে না। তিনি বলেন, বিশ্বাস, অভিজ্ঞতা, প্রস্তুতি এবং ইরানের জনগণের সমর্থনের ওপর নির্ভর করে দেশটির সশস্ত্র বাহিনী যে-কোনো আগ্রাসনের দৃঢ় জবাব দেবে এবং শক্ত হাতে ইরানের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষা করবে।#

পার্সটুডে/এনএম/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন