জেনারেল মোহেব্বি: শত্রুকে ভুল হিসাবের চড়া মূল্য দিতে হবে
-
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী—আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি
পার্সটুডে- দক্ষিণ ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী—আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেছেন, ভুল হিসাবের জন্য শত্রুকে অর্থনৈতিক ও সামরিক—উভয় ক্ষেত্রেই মূল্য দিতে হবে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমর বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি দক্ষিণ ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিক্রিয়ায় এক বার্তায় লিখেছেন, এই পদক্ষেপ ছিল ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক যুদ্ধে একটি কৌশলগত ও মারাত্মক ভুল। এই ভুলের ফলে পরিস্থিতির ভারসাম্য তাদের পরিকল্পনাকারীদের বিরুদ্ধে চলে যাবে এবং এর জন্য তাদের ভারী মূল্য দিতে হবে।
তিনি জোর দিয়ে বলেন, অর্থনৈতিক ও সামরিক—উভয় ক্ষেত্রেই শত্রুকে এই ভুল হিসাবের খেসারত দিতে হবে।
পার্সটুডে/এমবিএ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন