আইআরজিসি: মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমে জাতীয় স্থিতিশীলতা ক্ষয় করতে চাইছে শত্রু
পার্সটুডে- ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী—আইআরজিসির গোয়েন্দা সংস্থা জানিয়েছে, মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমে ইরানের জাতীয় স্থিতিশীলতা ও সহনশীলতা ক্ষয় করার চেষ্টা করছে শত্রু।
ইরানের সংবাদমাধ্যম সাদো ও সিমার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আইআরজিসির গোয়েন্দা সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় লিখেছে, ইরানিদের ২০০ দিনের প্রতিরোধে হতাশ শত্রু এখন ‘মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমে জাতীয় স্থিতিশীলতা ও প্রতিরোধক্ষমতা ক্ষয় করার’ কৌশল অনুসরণ করছে।
সংস্থাটি আরও জোর দিয়ে বলেছে, এর জবাবে ইরানের জনগণের অবস্থান স্পষ্ট—শত্রুর কমান্ড ও নিয়ন্ত্রণ সক্ষমতায় বিঘ্ন ঘটানো, সন্ত্রাসীদের সহযোগী নেটওয়ার্কে আঘাত হানা এবং জাতীয় স্থিতিশীলতা ও ঐক্য বিনষ্টকারীদের মোকাবিলা করা। এমন দৃঢ় ইচ্ছাশক্তির প্রমাণ শত্রু এর আগেও দেখেছে।#
পার্সটুডে/এমবিএ/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন