ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট শত্রুর ৩৭০টি আকাশযান ভূপাতিত করেছে
-
ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনী
পার্সটুডে-ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী 'শত্রুর ৩৭০টি আকাশযানকে লক্ষ্যবস্তু করতে সক্ষম হয়েছে।'
ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনীর সমন্বয় বিষয়ক উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদেকিয়ান একথা বলেন। ইরানের বার্তা সংস্থা ইরনার বরাতে তিনি বলেন, ১২ দিনের যুদ্ধের মূল্যবান অভিজ্ঞতা কাজে লাগিয়ে, নিজেদের শক্তির দিকগুলো চিহ্নিত এবং দুর্বলতাগুলো দূর করে ইরানের সশস্ত্র বাহিনী ৯ মার্চ শুরু হওয়া যুদ্ধের জন্য এমনভাবে প্রস্তুতি নিয়েছিল যে '৩৭০টিরও বেশি শত্রু আকাশযানকে লক্ষ্যবস্তু করতে সক্ষম হয়'।
তিনি বলেন, শত্রুর বিমান ও ড্রোন ভূপাতিত করা হয়েছে-যা তাদের কাছে ছিল অবিশ্বাস্য। কারণ তারা মনে করেছিল, ব্যাপক হামলা চালিয়ে যুদ্ধের প্রথম দিনেই ইরানের সব বিমান প্রতিরক্ষা রাডার ধ্বংস করতে সক্ষম হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল সাদেকিয়ান আরও জানান, গত দুই দিনেও শত্রুর একটি কৌশলগত ড্রোন পারস্য উপসাগরের জলসীমায় ভূপাতিত করা হয়েছে।
শত্রুপক্ষের বিভিন্ন বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, মার্কিন ও ইসরায়েলি নেতাদের টুইট, বক্তব্য ও ভাষণে যা-ই দাবি করা হোক না কেন, 'ইরানের সশস্ত্র বাহিনী দৃঢ়তা ও শক্তির সঙ্গে অবস্থান করছে'।#
পার্সটুডে/এনএম/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।