হরমুজ প্রণালীতে আইন লঙ্ঘনকারী নৌযানগুলোর বিষয়ে ইরানের সতর্কবার্তা
-
হরমুজ প্রণালী
পার্সটুডে- পারস্য উপসাগরের জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিজিএসএ) অবৈধ কর্মকাণ্ডে জড়িত নৌযানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে বলেছে, এসব নৌযানকে কোনো ধরনের সেবা প্রদান থেকে বিরত থাকতে হবে।
পার্সটুডে পিজিএসএ'র পূর্ণ বার্তাটি তুলে ধরেছে। সেখানে বলা হয়েছে, অবৈধ কর্মকাণ্ডে জড়িত নৌযানগুলোর তালিকা হালনাগাদ করা হয়েছে।
বীমা কোম্পানি, পিএন্ডআই ক্লাব (সুরক্ষা ও ক্ষতিপূরণ ক্লাব) এবং সংশ্লিষ্ট অন্য প্রতিষ্ঠানগুলোকে এই বলে সতর্ক করা হচ্ছে যে, এসব নৌযানের সঙ্গে সম্পর্কের কারণে তারাও ক্ষতির মুখে পড়বে। সম্ভাব্য পরিণতি থেকে নিজেদের সুরক্ষিত রাখতে সেসেব নৌযানকে কোনো ধরনের সেবা প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।#
পার্সটুডে/এসএ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।