তেলের মূল্য নিয়ন্ত্রণ করা এখন আর সম্ভব নয়: ইরানের সংসদ স্পিকার
-
কলিবফ
পার্সটুডে- ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে মার্কিন সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে, কিন্তু সেগুলোর সবই এখন কার্যকারিতা হারিয়েছে।
পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত পেজে লিখেছেন-
“তেলের দাম নিয়ন্ত্রণ করা এখন আর সম্ভব নয়। দাম নিয়ন্ত্রণে রাখতে মার্কিন সরকার বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করেছে, কিন্তু সেগুলোর সবই এখন কার্যকারিতা হারিয়েছে।
এর মধ্যে রয়েছে মিথ্যা প্রচারণা ও কৃত্রিমভাবে জনমত প্রভাবিত করার চেষ্টা, তেলবাজারে সরাসরি, সাময়িক ও কৃত্রিম হস্তক্ষেপ এবং কৌশলগত তেলের মজুত বাজারে ছেড়ে দেওয়া।
বিভিন্ন তথ্যচিত্র ও পরিসংখ্যান স্পষ্টভাবে দেখাচ্ছে, ভবিষ্যতেও তেলের দাম ঊর্ধ্বমুখী থাকবে এবং এই প্রবণতা থামানো কঠিন।
বাজারের পরবর্তী পর্যায় শুরু হয়ে গেছে। এটি এমন একটি পর্যায়, যার সূচনা সম্পর্কে মার্কিন সরকার না জানার ভান করতে পারে।”#
পার্সটুডে/এসএ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।