জ্ঞান, তাকওয়া ও নৈতিকতার সমন্বয় মানবতার বিরুদ্ধে আগ্রাসন প্রতিহত করতে পারে
https://parstoday.ir/bn/news/iran-i163316-জ্ঞান_তাকওয়া_ও_নৈতিকতার_সমন্বয়_মানবতার_বিরুদ্ধে_আগ্রাসন_প্রতিহত_করতে_পারে
পার্সটুডে: নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে দেওয়া এক বার্তায় ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা হোসেইনি খামেনেয়ী শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশে জ্ঞান, নৈতিকতা ও দক্ষতা অর্জনের পাশাপাশি ইরানের জাতীয় পরিচয়, সাংস্কৃতিক স্বাধীনতা, মাতৃভাষা এবং ইসলামী প্রজাতন্ত্রের পবিত্র পতাকাসহ জাতীয় প্রতীকগুলোর রক্ষক হওয়ার আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-09-23T06:31:47+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ১২:৩১ Asia/Dhaka
  • সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা হোসেইনি খামেনেয়ী
    সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা হোসেইনি খামেনেয়ী

পার্সটুডে: নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে দেওয়া এক বার্তায় ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা হোসেইনি খামেনেয়ী শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশে জ্ঞান, নৈতিকতা ও দক্ষতা অর্জনের পাশাপাশি ইরানের জাতীয় পরিচয়, সাংস্কৃতিক স্বাধীনতা, মাতৃভাষা এবং ইসলামী প্রজাতন্ত্রের পবিত্র পতাকাসহ জাতীয় প্রতীকগুলোর রক্ষক হওয়ার আহ্বান জানিয়েছেন।

ইসলামী বিপ্লবের নেতা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জ্ঞান ও নৈতিকতার পাশাপাশি আশা, চরিত্র, দক্ষতা ও সক্ষমতা অর্জন করতে হবে। তিনি বিশেষভাবে বলেন, শিক্ষার্থীদের জাতীয় পরিচয়ের শিকড়, সাংস্কৃতিক মর্যাদা ও স্বাধীনতা, মাতৃভাষা এবং ইসলামী প্রজাতন্ত্রের পতাকা ও অন্যান্য জাতীয় প্রতীকের প্রতি দায়িত্বশীল থাকতে হবে।

খামেনেয়ি তাঁর বার্তায় আন্তর্জাতিক রাজনীতির প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সময়ে ‘আধিপত্যবাদী ব্যবস্থার বর্বরতা’, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি ব্যবস্থার কর্মকাণ্ড বিশ্বে পরিস্থিতিকে কঠিন করে তুলেছে। তাঁর মতে, জ্ঞান, তাকওয়া ও নৈতিকতার সমন্বয়ে অর্জিত শক্তি মানবতার বিরুদ্ধে আগ্রাসন প্রতিহত করার জন্য একটি ‘ইস্পাতের ঢাল ও ধারালো তরবারি’র মতো কাজ করতে পারে।

তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীদের আগে যেসব প্রজন্ম একই শ্রেণিকক্ষে বসেছিল, তাদের অনেকে এখন দেশের প্রতিরক্ষা ও মর্যাদা রক্ষার বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখছেন। সেই প্রজন্ম এবং অতীতের আত্মত্যাগী ব্যক্তিরা নতুন প্রজন্মের জন্য আদর্শ ও পথপ্রদর্শক হতে পারেন।#

পার্সটুডে/এমআরএইচ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।