হরমুজ প্রণালিতে যেকোনো হুমকির কঠোর জবাব দেওয়া হবে: মেজর জেনারেল ওয়াহিদি
https://parstoday.ir/bn/news/iran-i163804-হরমুজ_প্রণালিতে_যেকোনো_হুমকির_কঠোর_জবাব_দেওয়া_হবে_মেজর_জেনারেল_ওয়াহিদি
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল আহমদ ওয়াহিদি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালিতে শত্রুপক্ষের যেকোনো ধরনের হুমকির কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরানের নৌবাহিনী।
(last modified 2026-10-09T09:14:15+00:00 )
অক্টোবর ০৯, ২০২৬ ১৫:০১ Asia/Dhaka
  • ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল আহমদ ওয়াহিদি।
    ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল আহমদ ওয়াহিদি।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল আহমদ ওয়াহিদি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালিতে শত্রুপক্ষের যেকোনো ধরনের হুমকির কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরানের নৌবাহিনী।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল (বৃহস্পতিবার)  আইআরজিসির নৌবাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ হুঁশিয়ারি দেন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মেজর জেনারেল আহমদ ওয়াহিদি তাঁর বার্তায় উল্লেখ করেন, আইআরজিসির শক্তিশালী নৌবাহিনী ইরানের নিয়মিত নৌবাহিনীর সঙ্গে সর্বোচ্চ সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে কাজ করছে। নির্ভুল লক্ষ্যভেদী বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক আক্রমণাত্মক ড্রোন, দ্রুতগতির ভয়ংকর নৌযান, ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা এবং উপকূলীয় প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে বাহিনীটি প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, নিজেদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলের জলসীমায় অনুমতি ছাড়া জাহাজ চলাচলের ক্ষেত্রে শত্রুপক্ষের যেকোনো ভুল হিসাব-নিকাশের কঠোর ও চূড়ান্ত জবাব দিতে আইআরজিসির নৌবাহিনী প্রস্তুত।

তিনি আরও জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল শিবিরের পক্ষ থেকে যেকোনো হুমকি এলে সর্বোচ্চ সতর্কতা, ঐক্যবদ্ধ নেতৃত্ব ও সর্বাত্মক প্রস্তুতির মাধ্যমে তার জবাব দেওয়া হবে।#

 

পার্সটুডে/এমবিএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।