রুবিওকে কলিবফের জবাব: ভ্যালেরিয়ানের পরিণতি ভোগ করবেন, হাঁটু গেড়ে বসতে বাধ্য হবেন
https://parstoday.ir/bn/news/iran-i163830-রুবিওকে_কলিবফের_জবাব_ভ্যালেরিয়ানের_পরিণতি_ভোগ_করবেন_হাঁটু_গেড়ে_বসতে_বাধ্য_হবেন
পার্সটুডে- ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উদ্দেশে বলেছেন, ইতিহাসে যারা আলেকজান্ডারের উত্তরাধিকার হতে চাইবে, তাদেরকে ভ্যালেরিয়ানের মতো পরিণতি ভোগ করতে হবে। শেষ পর্যন্ত তাদের হাঁটু গেড়ে বসতে হবে।
(last modified 2026-10-10T08:21:31+00:00 )
অক্টোবর ১০, ২০২৬ ১২:১৫ Asia/Dhaka
  • বাকের কলিবফ
    বাকের কলিবফ

পার্সটুডে- ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উদ্দেশে বলেছেন, ইতিহাসে যারা আলেকজান্ডারের উত্তরাধিকার হতে চাইবে, তাদেরকে ভ্যালেরিয়ানের মতো পরিণতি ভোগ করতে হবে। শেষ পর্যন্ত তাদের হাঁটু গেড়ে বসতে হবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে কলিবফ লিখেছেন- “ইতিহাসজুড়ে আমরা ইরানিরা এমন লোকদের মুখোমুখি হয়েছি, যারা নিজেদেরকে বিশ্বের প্রভু বলে ঘোষণা করেছে এবং প্রাচীন সভ্যতাগুলোকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলার চেষ্টা করেছে। তারা আগুন ও শিখা নিয়ে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত ধুলো ও অপমান নিয়ে বিদায় নিয়েছে।”

তিনি আরও বলেন, “যারা আলেকজান্ডারের ঐতিহ্যের সন্ধান করছে তাদেরকেও ভ্যালেরিয়ানের মতো পরিণতি ভোগ করতে হবে—আপনারা হাঁটু গেড়ে বসবেন।”

রোমান সম্রাট ভ্যালেরিয়ান শেষ পর্যন্ত পারস্যের সম্রাট প্রথম শাপুরের ক্রীতদাস হিসেবে কাজ করতে বাধ্য হয়েছিলেন বলে ইতিহাসে এসেছে।#

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।