ইরানের আলোয়েহ গ্রামে লাল চা ফুলের বাম্পার ফলন, চলছে ফসল সংগ্রহ
অক্টোবর ১৩, ২০২৬ ১৯:৩৬ Asia/Dhaka
ইরানের আলোয়েহ গ্রামে লাল চা বা হিবিস্কাস ফুল সংগ্রহের কাজ শুরু হয়েছে। অক্টোবরের শেষভাগে শুরু হওয়া এই সংগ্রহ কার্যক্রম নভেম্বরের শেষ পর্যন্ত চলবে।
কারুন কাউন্টিতে প্রায় ৩০ হেক্টর জমিতে লাল চায়ের চাষ হয়। এই ফুলের তাজা ফসল দিয়ে জ্যাম, লাবোশাক (ফলের টক-মিষ্টি পাতলা শুকনো খাবার), শরবতসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা হয়। তবে শুকনো অবস্থায় এই পণ্যটির ব্যবহার সবচেয়ে বেশি জনপ্রিয়। লাল চা একটি বুনো উদ্ভিদ, যা খুব কম পানি ও সার ব্যবহার করেও বেড়ে উঠতে পারে এবং উৎপাদন দিতে সক্ষম।
পার্সটুডে/এমবিএ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ