তেল উত্তোলন কমানো হবে না: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i2008-ত_ল_উত_ত_লন_কম_ন_হব_ন_ইর_ন
১৭ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, তেল উত্তোলন না কমিয়ে বরং নিষেধাজ্ঞার আগের অবস্থায় পৌঁছানোর চেষ্টা করছে তেহরান যাতে তার বাজারের অংশ বুঝে নিতে পারে। সৌদি আরব ও রাশিয়া তেল উত্তোলন কমানোর জন্য ইরানকে অনুরোধ করার একদিন পর তেহরান এ কথা বলল। তেহরান আরো বলেছে, ইরানকে তেল উত্তোলন কমানোর আহ্বান জানানো অযৌক্তিক।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৭, ২০১৬ ১৬:১৮ Asia/Dhaka
  • তেল উত্তোলন কমানো হবে না: ইরান

১৭ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, তেল উত্তোলন না কমিয়ে বরং নিষেধাজ্ঞার আগের অবস্থায় পৌঁছানোর চেষ্টা করছে তেহরান যাতে তার বাজারের অংশ বুঝে নিতে পারে। সৌদি আরব ও রাশিয়া তেল উত্তোলন কমানোর জন্য ইরানকে অনুরোধ করার একদিন পর তেহরান এ কথা বলল। তেহরান আরো বলেছে, ইরানকে তেল উত্তোলন কমানোর আহ্বান জানানো অযৌক্তিক।

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তেহরান তেল উত্তোলন বাড়িয়ে দিয়েছে এবং দৈনিক দশ লাখ ব্যারেল বাড়তি তেল উত্তোলন করার লক্ষ্য ঠিক করেছে। নিষেধাজ্ঞা আরোপের আগে ইরান প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন করত কিন্তু নিষেধাজ্ঞা আরোপের পর তা কমে অর্ধেকে নেমে আসে। এখন নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর আন্তর্জাতিক তেলের বাজারে ইরান তার নিজের অবস্থান ফিরে পেতে চায়।

সৌদি আরব ও রাশিয়া গতকাল বলেছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপকভাবে কমে যাওয়ায় তারা তেল উত্তোলন কমাবে। একইভাবে ইরানকেও তেল উত্তোলন কমানোর আহ্বান জানিয়েছে। কিন্তু ইরান বলছে, তেহরানের ওপর নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে কোনো কোনো দেশ তেল উৎপাদন বাড়িয়ে দিয়েছিল যার কারণে তেলের দাম পড়ে গেছে। এজন্য ইরান দায়ী নয়; তেহরান তার কোটা ফিরে পেতে চায়। যেসব দেশ তেল উৎপাদন বাড়িয়েছে তারা এখন কমিয়ে দিলেই সব ঠিক হবে।#

রেডিও তেহরান/এসআই/১৭