‘আইআরজিসি’র স্পিডবোট আমেরিকার শিরদাঁড়ায় কাঁপুনি ধরিয়ে দিয়েছে’
https://parstoday.ir/bn/news/iran-i20464-আইআরজিসি’র_স্পিডবোট_আমেরিকার_শিরদাঁড়ায়_কাঁপুনি_ধরিয়ে_দিয়েছে’
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি বলেছেন, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র স্পিডবোট আমেরিকার শিরদাঁড়ায় কাঁপুনি ধরিয়ে দিয়েছে। ইরানের নিরাপত্তায় আইআরজিসি'র গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরতে গিয়ে তিনি আরো বলেন, বিপ্লবী এ বাহিনী মার্কিন যুদ্ধজাহাজকে নতজানু করে ছেড়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০১৬ ১৯:৩৭ Asia/Dhaka
  • মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি
    মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি বলেছেন, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র স্পিডবোট আমেরিকার শিরদাঁড়ায় কাঁপুনি ধরিয়ে দিয়েছে। ইরানের নিরাপত্তায় আইআরজিসি'র গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরতে গিয়ে তিনি আরো বলেন, বিপ্লবী এ বাহিনী মার্কিন যুদ্ধজাহাজকে নতজানু করে ছেড়েছে।

তিনি বলেন, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে অসীম সাহসিক তৎপরতার মাধ্যমে আইআরজিসি’র নৌবাহিনী মার্কিন যুদ্ধজাহাজগুলোকে নতজানু করেছে। আর আইআরজিসি’র স্পিডবোটগুলো আমেরিকার শিরদাঁড়ায় কাঁপুনি ধরিয়ে দিয়েছে।

এছাড়া, আইআরজিসি’র শক্তিমত্তার কারণেই আমেরিকার সঙ্গে সরাসরি এবং প্রচলিত পদ্ধতির সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে বলে জানান তিনি। ইরানের প্রতিরক্ষা শক্তির ফলে শত্রু হিসাব কষে দেখেছে যে, যুদ্ধে লাভের চেয়ে খরচের পরিমাণ অনেক বেশি হবে। 

তিনি বলেন, আজও আমেরিকা, দখলদার ইহুদিবাদী ইসরাইল, ব্রিটেন এবং সৌদি আরবের মতো তাদের আঞ্চলিক তাবেদার দেশগুলো ইরানের ইসলামি বিপ্লবের সবচেয়ে বড় শত্রু। তারা ইসলামি বিপ্লবের বিরুদ্ধে কোনো তৎপরতাই বাদ দেবে না বলেও মন্তব্য করেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১৭