সিরিয় সেনাদের ওপর হামলার মধ্যদিয়ে মার্কিন মুখোশ উন্মোচিত হয়েছে: ইরান
-
আমির আবদুল্লাহিয়ান
সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোরে দেশটির সেনাবাহিনীর অবস্থানে হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
ইরানের জাতীয় সংসদের স্পিকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আমির আবদুল্লাহিয়ান বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে যুদ্ধরত সিরিয় সেনাদের ওপর মার্কিন বিমান হামলার মধ্যদিয়ে আমেরিকার আসল উদ্দেশ্য পরিষ্কার হয়েছে। তেহরানে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে গতকাল (রোববার) এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
আবদুল্লাহিয়ান বলেন, মার্কিন প্রশাসনের যেকোনো পদক্ষেপ সিরিয়াকে দুর্বল এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে শক্তিশালী করছে। তিনি আরো বলেন, বিনা অনুমতিতে সিরিয়ার আকাশে মার্কিন বিমানের উপস্থিতি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। কিন্তু মার্কিন বাহিনী সিরিয়া সরকারের সঙ্গে কোনো ধরনের সমন্বয় না করেই সন্ত্রাসীদের ওপর কথিত বিমান হামলার নামে সিরিয়ার বেসামরিক জনগণ ও সেনাদের ওপর হামলা চালাচ্ছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯