আমিরাতের জাহাজ ধ্বংস করতে ইরানি ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয় নি: তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i22024-আমিরাতের_জাহাজ_ধ্বংস_করতে_ইরানি_ক্ষেপণাস্ত্র_ব্যবহৃত_হয়_নি_তেহরান
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ বাহিনী ইরানি ক্ষেপণাস্ত্র দিয়ে সংযুক্ত আরব আমিরাতের জাহাজ ধ্বংস করেছে বলে যে অভিযোগ আমেরিকা করেছে তা সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। শনিবারে লোহিত সাগরের তীরবর্তী বন্দর মোখাতে আনসারুল্লাহ বাহিনীর রকেট হামলায় এ জাহাজ ধ্বংস হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৫, ২০১৬ ০৯:৩২ Asia/Dhaka
  • আমিরাতের জাহাজ ধ্বংস করতে ইরানি ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয় নি: তেহরান

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ বাহিনী ইরানি ক্ষেপণাস্ত্র দিয়ে সংযুক্ত আরব আমিরাতের জাহাজ ধ্বংস করেছে বলে যে অভিযোগ আমেরিকা করেছে তা সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। শনিবারে লোহিত সাগরের তীরবর্তী বন্দর মোখাতে আনসারুল্লাহ বাহিনীর রকেট হামলায় এ জাহাজ ধ্বংস হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি মার্কিন অভিযোগ নাকচ করে দেন। তিনি বলেন, ইয়েমেনের নিরীহ বেসামরিক মানুষের বিরুদ্ধে হামলায় মার্কিন অস্ত্র ব্যাপক হারে ব্যবহারের কথা ওয়াশিংটনের ভুলে যাওয়া উচিত হবে না।

তিনি আরো বলেন, হাজার হাজার ইয়েমেনি নারী -শিশু হত্যায় এবং হাসপাতাল- স্কুল ধ্বংসে মার্কিন নির্মিত বিমান এবং অস্ত্র যখন নির্বিচারে ব্যবহার হচ্ছে তখন ইরানের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে আমেরিকা।

গত বছরের ২৬ মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে এক তরফা সামরিক আগ্রাসন শুরু করেছে সৌদি আরব এবং তার মিত্ররা। এতে অন্তত ১০ হাজার ইয়েমেনি নিহত হয়েছে। এ ছাড়া, চলমান আগ্রাসনে মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে।# 

পার্সটুডে/মূসা রেজা/৫