কোনো সন্দেহ নেই- ইয়েমেনিরা সৌদি আরবকে জবাব দেবে: শামখানি
https://parstoday.ir/bn/news/iran-i22492-কোনো_সন্দেহ_নেই_ইয়েমেনিরা_সৌদি_আরবকে_জবাব_দেবে_শামখানি
সৌদি আরব ও তার মিত্ররা যে অপরাধ করেছে যুদ্ধক্ষেত্রে সাহসী ইয়েমেনি সেনাবাহিনী ও জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধারা তার কড়া জবাব দেবে -এতে কোন সন্দেহ নেই। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি একথা বলেছেন। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৯, ২০১৬ ১৯:৪৪ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি
    ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি

সৌদি আরব ও তার মিত্ররা যে অপরাধ করেছে যুদ্ধক্ষেত্রে সাহসী ইয়েমেনি সেনাবাহিনী ও জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধারা তার কড়া জবাব দেবে -এতে কোন সন্দেহ নেই। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি একথা বলেছেন। 

তিনি বলেন, ইয়েমেনে অসহায় জনগণের ওপর চালানো বর্বর হত্যাযজ্ঞে সৌদি শাসক সালমান বিন আবদুল আজিজের প্রধান সঙ্গী হলো মার্কিন সরকার। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে আমেরিকা ব্যাপক ও নির্বিচারে উন্নত অস্ত্রসম্ভার বিক্রি করেই চলেছে। এ বিষয়ে তিনি বলেন, যদিও ওয়াশিংটন সম্পূর্ণ অবগত যে, রিয়াদ আমেরিকার যুদ্ধাস্ত্র দিয়ে ইয়েমেনের নিরীহ নারী ও শিশুদের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে তবুও তারা সৌদি সেনাবাহিনীকে বিভিন্ন ধরণের বিপুল পরিমাণ প্রাণঘাতী অস্ত্র সরবরাহ বাড়িয়ে দিয়েছে।

ইয়েমেনি শিশুদের ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালানোয় রিয়াদ ও তার মিত্রদের সমালোচনা করে জাতিসংঘ শিশু অধিকার বিষয়ক কমিটি যে বিবৃতি দিয়েছে তা খুবই ‘দুর্বল’ প্রতিক্রিয়া বলে মনে করেন ইরানের এই শীর্ষ কর্মকর্তা।

শামখানি বলেন, সৌদি আরব যে বড় মাপের অপরাধ করেছে তাতে আমেরিকার সরাসরি সমর্থন সম্পর্কে পশ্চিমা জনগণের সচেতন হওয়া এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখানো উচিত।

গতকাল (শনিবার) ইয়েমেনের রাজধানী সানায় একটি জানাযা নামাযে সৌদি বিমান হামলায় কমপক্ষে ১৫০ নিহত ও ৫০০’ও বেশি মানুষ আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯