তিন দিনের বিশাল মহড়ায় নামছে ইরানের বিমান বাহিনী
https://parstoday.ir/bn/news/iran-i23170-তিন_দিনের_বিশাল_মহড়ায়_নামছে_ইরানের_বিমান_বাহিনী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিমান বাহিনী বা আইআরআইএএফ তিন দিনের বিশাল মহড়ায় নামছে। আগামীকাল (সোমবার) থেকে ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইস্পাহানে এ মহড়া শুরু হবে বলে জানানো হয়েছে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
অক্টোবর ১৭, ২০১৬ ০০:৩৫ Asia/Dhaka
  • ইরানি বিমান বাহিনীর একটি জঙ্গিবিমান (ফাইল ছবি)
    ইরানি বিমান বাহিনীর একটি জঙ্গিবিমান (ফাইল ছবি)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিমান বাহিনী বা আইআরআইএএফ তিন দিনের বিশাল মহড়ায় নামছে। আগামীকাল (সোমবার) থেকে ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইস্পাহানে এ মহড়া শুরু হবে বলে জানানো হয়েছে।

ফেদাইয়নে-হারিমে বেলায়েত ৬ নামের এ মহড়ায় ইরানি বিমান বাহিনীর নানা ধরণের যুদ্ধ এবং বোমারু বিমান অংশগ্রহণ করবে। মহড়ার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রুজখোশ আজ (রোববার) এ কথা জানিয়েছেন।

তিনি আরো বলেন, সামরিক মহড়ায় ইরানের পরিবহন, গোয়েন্দা এবং জ্বালানি ভরার কাজে ব্যবহৃত বিমান অংশগ্রহণ করবে। এ ছাড়া, নানা ধরণের ড্রোনও এতে অংশ নেবে বলে জানান তিনি।

ইরানের আকাশসীমা রক্ষায় আইআরআইএএফ’র সক্ষমতা আংশিকভাবে এ মহড়ার মাধ্যমে ফুটিয়ে তোলা হবে বলেও জানান তিনি। গত বছরের সেপ্টেম্বরে ফেদাইয়নে-হারিমে বেলায়েত ৫ নামের মহড়া সফলভাবে শেষ করেছিল ইরানি বিমান বাহিনী।#

পার্সটুডে/মূসা রেজা/১৬