আঙ্কারায় ইরান দূতাবাসের কাছে সতর্কতামূলক গুলি ছুঁড়েছে নিরাপত্তা বাহিনী
https://parstoday.ir/bn/news/iran-i23839-আঙ্কারায়_ইরান_দূতাবাসের_কাছে_সতর্কতামূলক_গুলি_ছুঁড়েছে_নিরাপত্তা_বাহিনী
তুরস্কের রাজধানী আঙ্কারায় ইরান দূতাবাসের কাছে গুলির শব্দ শোনা গেছে। দূতাবাসের কাছাকাছি নিরাপত্তা চৌকি থেকে এ গুলি ছোঁড়া হয়েছে। সন্দেহজনক একটি গাড়িকে হুঁশিয়ার করার উদ্দেশ্যে সতর্কতামূলক এ গুলি ছোঁড়া হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৪, ২০১৬ ০৬:০১ Asia/Dhaka
  • আঙ্কারাস্থ ইরান দূতাবাস
    আঙ্কারাস্থ ইরান দূতাবাস

তুরস্কের রাজধানী আঙ্কারায় ইরান দূতাবাসের কাছে গুলির শব্দ শোনা গেছে। দূতাবাসের কাছাকাছি নিরাপত্তা চৌকি থেকে এ গুলি ছোঁড়া হয়েছে। সন্দেহজনক একটি গাড়িকে হুঁশিয়ার করার উদ্দেশ্যে সতর্কতামূলক এ গুলি ছোঁড়া হয়।

নিরাপত্তা চৌকি থেকে ১২টি গুলি ছোঁড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ (সোমবার) খুব ভোরে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি এ খবর দিয়েছে।

এর আগে তুরস্কে সন্ত্রাসী হামলা কিংবা বিদেশি নাগরিকদের অপহরণ করা হতে পারে বলে কঠোর সতর্ক বার্তা দিয়েছে আমেরিকা।

তুরস্কে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর কয়েক সপ্তাহের মধ্যেই এ গুলিবর্ষণের ঘটনা ঘটল। একদল সেনা কর্মকর্তার অভ্যুত্থান প্রচেষ্টার পর জুলাই মাসের ২০ তারিখে তুরস্কে তিন মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছিল। পরে এর মেয়াদ আরো তিন মাস বাড়ানো হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৪