'শত্রুদেরকে পরাজিত করার চূড়ান্ত পর্যায়ে রয়েছে মুসলমানরা'
https://parstoday.ir/bn/news/iran-i24289-'শত্রুদেরকে_পরাজিত_করার_চূড়ান্ত_পর্যায়ে_রয়েছে_মুসলমানরা'
শত্রুদের বিরুদ্ধে মুসলিম বিশ্বের প্রতিরোধ আন্দোলনের প্রশংসা করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সেকেন্ড ইন -কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি। তিনি বলেন, বিশ্বে মুসলমানরা তাদের সব প্রতিবন্ধকতার বাধা অতিক্রমের শেষ প্রান্তে রয়েছে।গতকাল (শক্রবার) ইসফাহান প্রদেশের খোমেনিশারে এ মন্তব্য করেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৯, ২০১৬ ১৩:৫৬ Asia/Dhaka
  • 'শত্রুদেরকে পরাজিত করার চূড়ান্ত পর্যায়ে রয়েছে মুসলমানরা'

শত্রুদের বিরুদ্ধে মুসলিম বিশ্বের প্রতিরোধ আন্দোলনের প্রশংসা করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সেকেন্ড ইন -কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি। তিনি বলেন, বিশ্বে মুসলমানরা তাদের সব প্রতিবন্ধকতার বাধা অতিক্রমের শেষ প্রান্তে রয়েছে।গতকাল (শক্রবার) ইসফাহান প্রদেশের খোমেনিশারে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, 'আমরা শত্রুদেরকে পরাজিত করার চূড়ান্ত পর্যায়ে রয়েছি। শত্রুদের হাড়ের মড়মড় শব্দ এখন আমরা শুনতে পাচ্ছি।' ইরাক, সিরিয়া, ইয়েমেন এবং লেবানন ফ্রন্টে ইহুদিবাদী ইসরাইল বিরোধী প্রতিরোধের প্রশংসা করেন তিনি। আইআরজিসি'র কমান্ডার বলেন, ১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লবে অনুপ্রাণিত হয়ে হাশেদ আল-শাবি নামে পরিচিত ইরাকের 'জনপ্রিয় মোবিলাইজেশন ইউনিটস' একটি প্রভাবশালী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।

জেনারেল সালামি  বলেন, একই আদর্শে অনুপ্রাণিত হয়ে সিরিয়ায় একটি শক্তিশালী স্বেচ্ছাসেবী বাহিনী গঠিত হয়েছে।পাশাপাশি লেবানের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলন ইহুদিবাদী ইসরাইলের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে। সালামি আরো বলেন, ইয়েমেনে ইসলামি বিপ্লবের আগুন জ্বলছে। তিনি বলেন, লোহিত সাগরের উপকূলীয় এলাকায় মার্কিন রাজনৈতিক, সাংস্কৃতিক এবং নৌ আধিপত্যের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে প্রতিরোধ চালিয়ে আসা ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধারা শত্রুদের বিরুদ্ধে নিজ দেশে জয়ী হওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, আজ ইরানি, আফগান, পাকিস্তানি, ইরাকি, সিরিয়ান, লেবাননি, ইয়েমেনিসহ আরো বহু মুসলিম দেশ শত্রুদের বিরুদ্ধে শক্তিশালী এবং ঐক্যবদ্ধ ফ্রন্ট গড়ে তুলেছে এবং মুসলিমদের ভাগ্য নির্ধারণে তারা আর শত্রুদেরকে অনুমতি দেবে না।#

পার্সটুডে/বাবুল আখতার/ ২৯