তুরস্কে আবার গ্যাস রপ্তানি শুরু করেছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i24484-তুরস্কে_আবার_গ্যাস_রপ্তানি_শুরু_করেছে_ইরান
তুরস্কে আবার গ্যাস রপ্তানি করতে শুরু করেছে তেহরান। ইরানের ন্যাশনাল গ্যাস কোম্পানির মুখপাত্র মাজিদ বুজারযাদে জানিয়েছেন, তুরস্কের রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল ও গ্যাস কোম্পানি বোটাসের পক্ষ থেকে সৃষ্ট কারিগরি ত্রুটির কারণে গত বৃহস্পতিবার থেকে দেশটিতে গ্যাস রপ্তানি বন্ধ ছিল।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
নভেম্বর ০১, ২০১৬ ০৭:০৮ Asia/Dhaka
  • পাইপলাইনের মাধ্যমে তুরস্কে যাচ্ছে ইরানের গ্যাস
    পাইপলাইনের মাধ্যমে তুরস্কে যাচ্ছে ইরানের গ্যাস

তুরস্কে আবার গ্যাস রপ্তানি করতে শুরু করেছে তেহরান। ইরানের ন্যাশনাল গ্যাস কোম্পানির মুখপাত্র মাজিদ বুজারযাদে জানিয়েছেন, তুরস্কের রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল ও গ্যাস কোম্পানি বোটাসের পক্ষ থেকে সৃষ্ট কারিগরি ত্রুটির কারণে গত বৃহস্পতিবার থেকে দেশটিতে গ্যাস রপ্তানি বন্ধ ছিল।

ওই ত্রুটি সরিয়ে নেয়ায় আজ থেকে তুরস্কে আবার গ্যাস পাঠাতে শুরু করেছে ইরান। বুজারযাদে আরো বলেছেন, প্রাথমিকভাবে দৈনিক দুই কোটি ৭০ লাখ ঘনমিটার গ্যাস তুরস্কে পাঠাচ্ছে ইরান। আগামী কয়েকদিনের মধ্যে এই পরিমাণ স্বাভাবিক মাত্রায় উন্নীত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাশিয়ার পরে তুরস্কে গ্যাস রপ্তানিকারক দ্বিতীয় বৃহত্তম দেশ ইরান। তুরস্কের মোট গ্যাস চাহিদার এক-পঞ্চমাংশ পূরণ করে তেহরান। ইরান তার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই প্রতিবেশী দেশে দৈনিক তিন কোটি ঘনমিটার গ্যাস রপ্তানি করে। তেহরান এরইমধ্যে আঙ্কারাকে জানিয়ে দিয়েছে, দেশটি রপ্তানিকৃত গ্যাসের এই পরিমাণকে ছয় কোটি ঘনমিটারে উন্নীত করতে সক্ষম। ইরান একইসঙ্গে তুরস্কের মধ্য দিয়ে ইউরোপে গ্যাস রপ্তানি করতে আগ্রহ প্রকাশ করেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১