‘আউন প্রেসিডেন্ট হওয়ায় ইসরাইল-বিরোধী ফ্রন্ট শক্তিশালী হবে’
-
হোসেইন আমির আবদুল্লাহিয়ান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, মিশেল আউন লেবাননের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ইহুদিবাদী ইসরাইল-বিরোধী প্রতিরোধ ফ্রন্ট শক্তিশালী হয়ে উঠবে।
আজ (বুধবার) ইরানের এ কর্মকর্তা দীর্ঘদিনের শূন্যতা কাটিয়ে মিশেল আউনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার প্রশংসা করেন। তিনি বলেন, আউন প্রেসিডেন্ট হওয়ার কারণে অবশ্যই ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এতে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা শক্তিশালী হবে; পাশাপাশি সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই জোরদার করা সহজ হবে। তেহরানে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত ফাদি হাজ আলীর সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন আমির আবদুল্লাহিয়ান।
গত সোমবার লেবাননের সংসদ সদস্যরা ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র মিশল আউনকে প্রেসিডেন্ট নির্বাচিত করেন। সাবেক সেনাপ্রধান জেনারেল আউনের নির্বাচিত হওয়ার জন্য ৬৫ ভোট দরকার ছিল কিন্তু তিনি ১২৭টি ভোটের মধ্যে ৮৩ ভোট পেয়েছেন।#
পাসর্টুডে/সিরাজুল ইসলাম/২