মার্কিন নয়া প্রেসিডেন্টকে বিশ্ব-বাস্তবতা উপলব্ধি করতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i25201-মার্কিন_নয়া_প্রেসিডেন্টকে_বিশ্ব_বাস্তবতা_উপলব্ধি_করতে_হবে_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্টকে বিশ্ব-বাস্তবতা উপলব্ধি করতে হবে এবং বর্তমান বিশ্ব-বাস্তবতার সঙ্গে মার্কিন নীতিকে খাপ খাইয়ে নিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় তিনি আজ (বুধবার) এ কথা বলেন।
(last modified 2026-09-23T13:48:56+00:00 )
নভেম্বর ০৯, ২০১৬ ১২:৩৫ Asia/Dhaka
  • মার্কিন নয়া প্রেসিডেন্টকে বিশ্ব-বাস্তবতা উপলব্ধি করতে হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্টকে বিশ্ব-বাস্তবতা উপলব্ধি করতে হবে এবং বর্তমান বিশ্ব-বাস্তবতার সঙ্গে মার্কিন নীতিকে খাপ খাইয়ে নিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় তিনি আজ (বুধবার) এ কথা বলেন।

জারিফ আরও বলেছেন, " আমাদের নীতি হলো অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ না করা। ইরানের সঙ্গে আমেরিকার রাজনৈতিক সম্পর্ক নেই। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো- আমেরিকা পরমাণু সমঝোতা মেনে চলার বিষয়ে গোটা বিশ্বকে প্রতিশ্রুতি দিয়েছে এবং মার্কিন নয়া প্রেসিডেন্টও পরমাণু সমঝোতা মেনে চলতে বাধ্য।"  গোটা বিশ্বই তা প্রত্যাশা করে বলে তিনি মন্তব্য করেন।

২০১৫ সালের জুলাই মাসে মার্কিন নেতৃত্বাধীন ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা সই করে ইরান যা চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে বাস্তবায়ন শুরু হয়।

এ সমঝোতায় ইরান তার পরমাণু কর্মসূচিতে সুনির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা আরোপ করতে সম্মত হয় যার বিনিময়ে তেহরানের ওপর থেকে পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয় পাশ্চাত্য।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৯