‘জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রস্তাব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’
https://parstoday.ir/bn/news/iran-i25843-জাতিসংঘের_মানবাধিকার_বিষয়ক_প্রস্তাব_রাজনৈতিক_উদ্দেশ্যপ্রণোদিত’
ইরানের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘের একটি প্রস্তাবকে অগ্রহণযোগ্য ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, কানাডার পক্ষ থেকে জাতিসংঘ ৭১তম সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৬, ২০১৬ ০৬:০২ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

ইরানের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘের একটি প্রস্তাবকে অগ্রহণযোগ্য ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, কানাডার পক্ষ থেকে জাতিসংঘ ৭১তম সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বাধ্যবাধকতাহীন প্রস্তাবটিতে ইরানের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, এই প্রস্তাবে ইরানের বাস্তবতা তুলে না ধরে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে বিদ্বেষী মনোভাব নিয়ে কিছু বাছাইকৃত বিষয় তুলে ধরা হয়েছে। পশ্চিমারা বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর মানবাধিকার পরিস্থিতিকে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার হাতিয়ার হিসেবে ব্যবহার করে বলেও তিনি উল্লেখ করেন।

কাসেমি বলেন, জাতিসংঘের মানবাধিকার নির্ধারণকারী কলাকৌশল শক্তিধর দেশগুলোর রাজনৈতিক খেলার বস্তুতে পরিণত হয়েছে যা হওয়া উচিত ছিল না। তিনি আরো বলেন, জাতিসংঘের প্রস্তাবে ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরবসহ আরো কিছু আঞ্চলিক দেশের ইরান বিরোধী বক্তব্য ফুটে উঠেছে। অথচ ওইসব দেশই মানবাধিকার লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদ ছড়িয়ে দেয়ার প্রধান কারিগর।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬