ইরানে দায়েশের বোমা হামলার ষড়যন্ত্র নস্যাৎ : ২ টন বিস্ফোরক উদ্ধার
https://parstoday.ir/bn/news/iran-i25846-ইরানে_দায়েশের_বোমা_হামলার_ষড়যন্ত্র_নস্যাৎ_২_টন_বিস্ফোরক_উদ্ধার
ইরানের নিরাপত্তা বাহিনী দায়েশ সন্ত্রাসীদের কাছ থেকে প্রায় দুই টন বিস্ফোরক উদ্ধার করেছে। রাজধানী তেহরানের দক্ষিণপূর্বে অবস্থিত গারমসহর থেকে এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তার কৌশলগত সমীক্ষা সংক্রান্ত উপ গোয়েন্দামন্ত্রী সাফিই ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৬, ২০১৬ ০৬:২১ Asia/Dhaka
  • ইরানে দায়েশের বোমা হামলার ষড়যন্ত্র নস্যাৎ : ২ টন বিস্ফোরক উদ্ধার

ইরানের নিরাপত্তা বাহিনী দায়েশ সন্ত্রাসীদের কাছ থেকে প্রায় দুই টন বিস্ফোরক উদ্ধার করেছে। রাজধানী তেহরানের দক্ষিণপূর্বে অবস্থিত গারমসহর থেকে এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তার কৌশলগত সমীক্ষা সংক্রান্ত উপ গোয়েন্দামন্ত্রী সাফিই ।

তিনি বলেন, সন্ত্রাসীরা এ দিয়ে দেশের ১০ স্থানে বোমা হামলার পরিকল্পনা করেছিল। এ অনুযায়ী ইরানে দায়েশের সামরিক শাখার নেতার পৌঁছানোর পর এ সব হামলা চালানোর কথা ছিল। 

অবশ্য কবে এই ব্যাপক পরিমাণে বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল সে সম্পর্কে কিছু বলেন নি তিনি। তিনি এ সফলতাকে জনগণের সহযোগিতায় সুফল হিসেবে অভিহিত করেন।#

পার্সটুডে/মূসারেজা/১৬