আরব দেশগুলোর ভিত্তিহীন দাবি প্রত্যাখ্যান করেছে ইরান
-
জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি গোলাম আলী খসরু
তেহরান মধ্যপ্রাচ্যের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে অন্তত এক ডজন আরব দেশ যে 'ভিত্তিহীন' অভিযোগ করেছে তা প্রত্যাখান করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি গোলাম আলী খশরু।
ইরান অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে বাহরাইন, মিশর, জর্দান, কুয়েত, মরক্কো, ওমান, কাতার, সৌদি আরব, সুদান, আরাব আমিরাত এবং ইয়েমেনের পক্ষ থেকে অভিযোগ করার পর গোলাম আলী খশরু জাতিসংঘের মহাসচিবের কাছে চিঠি লিখে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ১৯৮০ সালে ইরানের ওপর চাপিয়ে দেয়া আট বছরের যুদ্ধে যারা সাবেক ইরাকি স্বৈরশাসক সাদ্দাম হোসেনকে সামরিক এবং আর্থিক সহায়তা দিয়ে সমর্থন দিয়েছিল তারাই এখন অভিযোগ করছে যে, ইরান মধ্যপ্রাচ্যে সন্ত্রাসীদেরকে সমর্থন দিচ্ছে।
তিনি বলেন, এটা হাস্যকর যে যারা ইরাক, সিরিয়া, এবং অন্যান্য দেশগুলোতে তাকফিরি গোষ্ঠীর মতো উগ্র এবং চরমপন্থী সন্ত্রাসবাদ রপ্তানি ও লালন করছে আজ তারাই অভিযোগ করছে যে, ইরান নাকি সন্ত্রাসীদের সমর্থক হিসেবে কাজ করছে। বাহরাইনের অভ্যন্তরীণ বিষয়ে ইরান হস্তক্ষেপ করছে বলে যে ভিত্তিহীন অভিযাগ করা হচ্ছে তাও নাকচ করে দেন গোলাম আলী খশরু।
সংযুক্ত আরব আমিরাত ইরানের আবু মুসা, গ্রেটার তুন্ব এবং লেসার তুন্ব নিজেদের বলে যে দাবি করছে তার নিন্দা জানিয়ে গোলাম আলী খসরু বলেন, এই তিনটি দ্বীপ ইরানের অবিচ্ছেদ্য অংশ।#
পার্সটুডে/বাবুল আখতার/১৭