আলেপ্পো প্রায় সম্পূর্ণভাবে মুক্ত করতে চলেছে সিরিয় বাহিনী: ইরান
-
হোসেইন আমির আবদুল্লাহিয়ান
সিরিয়ার সেনাবাহিনী আলেপ্পো শহরকে প্রায় সম্পূর্ণভাবে মুক্ত করতে চলেছে। সোমবার ইরানের সংসদ স্পিকারের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ উপদেষ্টা হোসেইন আমির আবদুল্লাহিয়ান একথা বলেছেন। গতকাল প্রকাশিত এক বার্তায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী এই ঘোষণা দেন।
সিরিয়ার সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক বিজয়ের জন্য তিনি সিরিয়ার নেতৃত্ব, দেশটির জনগণ ও সেনাবাহিনীকে অভিনন্দন জানান। আমির আবদুল্লাহিয়ান উল্লেখ করেন, উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের কবল থেকে আলেপ্পো সম্পূর্ণভাবে মুক্ত হওয়ার আগের ধাপে রয়েছে।
ইরাকি ও সিরিয় জাতি এবং তাদের সরকারের জন্য ইরান পরামর্শমূলক সাহায্য অব্যাহত রাখবে বলেও জানান তিনি। আবদুল্লাহিয়ান বলেন, ভবিষ্যৎ মধ্যপ্রাচ্যে সন্ত্রাসীদের কোনো স্থান নেই।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সন্ত্রাসবাদ-বিরোধী যুদ্ধে সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর ইউনিট বেশ এগিয়ে গেছে। তারা আলেপ্পো শহরের পূর্ব দিকে বিজ্ঞান গবেষণা আবাসন এবং আল-হায়দারিয়া ও আল-সাকুরের আশপাশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯